Bhorer Darpan
২৩ সেপ্টেম্বর ২০২৫, ৩:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বহিষ্কারাদেশকে প্রেম পত্র বলে রসিকতা ছাত্রদল নেতার 

বহিষ্কারাদেশকে প্রেম পত্র বলে রসিকতা ছাত্রদল নেতার 

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির বহিষ্কৃত নেতা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারি ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করেছে চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদল৷ সন্ত্রাসী কর্মকাণ্ড ও দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজিম উদ্দীন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ জানানো হয়৷

বহিষ্কৃত নেতারা হলেন, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, নিজামপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামীম হোসেন এবং উপজেলার কাটাছড়া ইউনিয়ন ছাত্রদল নেতা নাঈম সরকার৷ 

প্রেস বিজ্ঞপ্তিতির বলা হয়েছে,  ছাত্রদলের এই তিন নেতাকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে৷ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা বলেও জানানো হয়েছে। ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। এদের বিরুদ্ধে ভবিষ্যতে দলীয় পরিচয় ব্যবহার করে কোনোরুপ বেআইনি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে উক্ত বিষয়ে কোনরূপ শৈথিল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।’

সম্প্রতি বহিষ্কার হওয়া মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এটিকে দলের প্রেম পত্র বলে রসিকতা করেন। । বহিষ্কার বিজ্ঞপ্তিটি শেয়ার করে তিনি লিখেন, “আমার প্রেমপত্র। আলহামদুলিল্লাহ। আমার ১৩ বছরের ছাত্ররাজনীতির উপহার দল থেকে বহিষ্কার।আমি খুশি হয়েছি।ধন্যবাদ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল।”

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সবশেষ গত রোববার সকালে নিজামপুর কলেজে  ২৪ ও ২৫ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সে ঘটনাকে পরবর্তীতে রাজনীতিতে রূপ নেয়। দুপুরে দমদমা এলাকায় এক ছাত্রকে ধরে নিয়ে আসায় বিকেলে ছাত্রদলের দুগ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এরপর সন্ধ্যায় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় (বাজি) ল্যাঞ্চার দিয়ে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধারণা করাহয় এই ঘটনাকে কেন্দ্র করেই এই বহিষ্কারাদেশ দেয়া হয়েছে৷

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০