Bhorer Darpan
১৫ জানুয়ারী ২০২৫, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা

বাঁশখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ড এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাটি ফেলে জমি ভরাট করে দখলে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। দখলবাণিজ্যে বাধা দেওয়ায় বাদীপক্ষকে মারধরের হুমকি প্রদানের অভিযোগও উঠেছে। এতে করে এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

জমির মালিকপক্ষ আফিফাতুল জান্নাত ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সরল মৌজার আর.এস-৩১ নম্বর খতিয়ানের আর.এস ১৪৩,১৪৪,১৫২ দাগাদীর সামিল বি.এস ৫৮০ নম্বর খতিয়ানের বি.এস ৯৮৬ দাগের আন্দর ১৬ শতক এবং বি.এস ৯৮৭ দাগের আন্দর ৩ শতকসহ সর্বমোট ১৯ শতক সম্পত্তি বিরোধীয় হয়। উক্ত সম্পত্তি একই কমপেক্টভুক্ত এবং যা বর্তমানে বাড়ী ও নাল প্রকৃতির হয়। 

আফিফাতুল জান্নাত অভিযোগ করে বলেন, বর্ণিত তফসিলের সম্পত্তি আমার পিতা মৃত মনির আহমদ প্রকাশ মনিরুল ইসলামের পৈত্রিকসূত্রে প্রাপ্ত এবং ১৯৯৬ সালের বিভিন্ন তারিখে বাঁশখালী সাব-রেজিষ্ট্রীকৃত ১৫৬৮, ১৬৯৫, ২৬২৩, ৪৭৬৭ নম্বর কবলামূলে আমার পিতার ক্রয়সূত্রেপ্রাপ্ত সম্পত্তি। আমার পিতার মৃত্যুর পর আমি, আমার দুই মাতা, একভাই উক্ত সম্পত্তিতে নিরবিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণ ভোগদখলে আছি। তথায় আমাদের মালিকানাধিন সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টায় জনৈক আবু সৈয়দ আহম্মদ, মো. আবু হানিফ প্রকাশ আসিফ গং গত ২৮ ডিসেম্বর রাতে স্কেভেটর বসিয়ে মাটি কাটার কাজ করলে আমরা স্থানীয়দের সহায়তায় বাধা দিই। পরে আমাদের নানাভাবে হুমকি ধমকি দিয়ে আসছে তারা।

এ ব্যাপারে প্রতিকার চেয়ে আমি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম দক্ষিণ বরাবর আবেদন করি। আদালত আমার বিষয়টি আমলে নিয়ে বাঁশখালী থানার ওসিকে বিরোধীয় জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়।

কিন্তু দ্বিতীয় পক্ষ আবু সৈয়দ আহম্মদ, মো. আবু হানিফ আসিফ গং জোরপূর্বক নালিশি জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এতে শান্তি ভঙ্গের আশঙ্কা করা হচ্ছে। 

এ বিষয়ে জানতে চেয়ে মো. আবু হানিফ প্রকাশ আসিফ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া দেন নি। 

এ বিষয়ে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, আদালতের নির্দেশনা পেয়ে তিনি যথারীতি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরসরাইয়ে জুলাই যোদ্ধা হত্যার ঘটনার ছাত্রদলের ওয়ার্ড সভাপতি গ্রেফতার

এয়ার অ্যাস্ট্রা ৩ দিনব্যাপী পর্যটন মেলাটি ঢাকায় শুরু হচ্ছে ৯ এপ্রিল

ব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে শ্রমজীবীদের ঈদ উপহার

ধনবাড়ীতে বিএনপি’র পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা ওয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত

সিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি

উলিপুরে বিপণিবিতানে ক্রেতার উপচে পড়া ভীড়, নারী ক্রেতার উপস্থিতি চোখে পড়ার মত

লালপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে অভিযান

১০

সিরাজদিখানে ৩১ টি মাদ্রাসা-এতিমখানা ও মসজিদে খেজুর বিতরণ

১১

লালপুরে ভিজিএফের চাল বিতরণ

১২

ধুনটে বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৩

পরিবহন সেক্টরসহ সব পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে

১৪

সংসদে সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কারের ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র

১৬

শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমানের

১৭

উলিপুরে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালক

১৮

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

১৯

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

২০