Ibrahim Atiullah Anik
৮ ডিসেম্বর ২০২৫, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে এসডিএফ-এর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাঁশখালীতে এসডিএফ-এর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) চট্টগ্রাম জেলা অফিসের উদ্যোগে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা সোমবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

জেলা ব্যবস্থাপক মো. হাফিজ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ও আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌফিক আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কর্মকর্তা সাজ্জাদ হোসেন।

স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মুনমুন ঘোষ প্রকল্পের চলমান কার্যক্রম তুলে ধরে উপস্থাপনা করেন। আলোচনায় অংশ নেন মেডিকেল অফিসার ডা. রাশেদুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা কর্মকর্তা মিজান বিন ওয়ালী, মো. আব্দুল্লাহ আল আমিন, মো. রানা মিয়া, সাজ্জাদ হোসেনসহ এসডিএফ কর্মকর্তারা।
এসময় বক্তারা বলেন, এসডিএফ গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, ক্ষুদ্র অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য-পুষ্টি সহায়তা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে কাজ করছে। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া এবং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (SDG) অর্জনে এসডিএফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এছাড়া বাঁশখালীর তিন ক্লাস্টারের স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কমিটির আহ্বায়কসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০