Ibrahim Atiullah Anik
২৩ নভেম্বর ২০২৫, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে চারদিন পর মাটিচাপা লাশ উদ্ধার, স্ত্রী-পুত্র পুলিশ হেফাজতে

বাঁশখালীতে চারদিন পর মাটিচাপা লাশ উদ্ধার, স্ত্রী-পুত্র পুলিশ হেফাজতে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় স্বামী–স্ত্রীর পারিবারিক কলহকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার চারদিন পর বাড়ির পাশের মাটি চাপা দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. আশরাফ মিয়া ফকির (৫৫) কালীপুর ইউনিয়নের পূর্ব টেমাপাড়া ৯ নম্বর ওয়ার্ডের মৃত ফরিদ আহমদের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে আশরাফ মিয়া ফকির ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক ঝগড়া হয়। ঝগড়ার সময় তার শরীরে আঘাতের চিহ্ন সৃষ্টি হয় বলে স্থানীয়দের দাবি। ঘটনার রাতেই তাকে পলিথিনে মুড়িয়ে বাড়ির পাশে গর্ত করে মাটি চাপা দেওয়া হয়।

রবিবার (২৩ নভেম্বর) সকালে স্থানীয়রা কাঁচা মাটির ওপর থেকে একটি মানুষের পা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটিচাপা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের সহায়তায় মাটি খুঁড়ে লাশ উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য চমেকে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহই হত্যার কারণ বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও ছেলে মো. রাশেদকে হেফাজতে নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০