Ibrahim Atiullah Anik
২৭ নভেম্বর ২০২৫, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা বিএনপির মনোনয়ন বঞ্চিত লেয়াকত আলীর

বাঁশখালীতে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা বিএনপির মনোনয়ন বঞ্চিত লেয়াকত আলীর

চট্টগ্রামের বাঁশখালীর আলোচিত বিএনপি নেতা ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লেয়াকত আলী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত ৫ মিনিট ১ সেকেন্ডের ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

ভিডিও বার্তায় লেয়াকত আলী বলেন, তিনি চার দশকেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ব্যক্তিগত রাজনৈতিক জীবনে নানা বাধা-সংকটে পড়লেও বাঁশখালীবাসীর পাশে থাকার চেষ্টা করেছেন বলে দাবি করেন তিনি। তার ভাষায়, ‘৪১ বছর ধরে বিএনপির রাজনীতি করেছি। নেতাদের ড্রয়িংরুমে হাজিরা দিইনি বলে বারবার ড্রয়িংরুম পলিটিকসে পরাজিত হয়েছি।’

বাঁশখালীর জনগণের প্রতি আস্থা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমি কৃষকের ঘরে জন্ম নেওয়া, শ্রমিকের তত্ত্বাবধানে বেড়ে ওঠা রাজনৈতিক কর্মী। রাজনীতি আমাকে ছুড়ে ফেললেও বাঁশখালীবাসী আমাকে বুকে টেনে নেবে—এটাই আমার বিশ্বাস। ২২ নভেম্বরের জনসভায় আপনারা যে সমর্থন দেখিয়েছেন, সেটাই আমাকে নির্বাচনে আসার প্রেরণা দিয়েছে।’

গত ৬ নভেম্বর সরল ইউনিয়নে ঈদ-এ মিলাদুন্নবী (স.) মাহফিলে জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তব্যেও লেয়াকত আলী ইঙ্গিত দিয়েছিলেন যে দলীয় সিদ্ধান্ত যাই হোক, তিনি জনগণের পাশে থাকবেন। তিনি বলেন, ‘দল আমাকে চিরদিনের জন্য বহিস্কার করলেও আমি আপনাদের ছেড়ে যাব না। আমি কি বুঝাতে চেয়েছি তা বুঝে নেবেন।’

পরবর্তীতে ২২ নভেম্বর বাঁশখালী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় তিনি প্রকাশ্যে নির্বাচন করার ইঙ্গিত দেন। সেদিন তিনি বলেন, ‘দল আমাকে ভুলে গেলেও জনগণ আমাকে ভুলে যায়নি।’ একই সমাবেশে দলীয় নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করবেন না।’

এ বিষয়ে লেয়াকত আলীর মন্তব্য জানতে তার মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, এরই মধ্যে গত ৩ নভেম্বর বিএনপি বাঁশখালী আসনে মিশকাতুল ইসলাম চৌধুরীর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০