Online Desk
৩১ জানুয়ারী ২০২৬, ৫:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে জামায়াত কর্মীর দোকান ভাঙচুর ও হামলার ঘটনায় আটক ছাত্রদল নেতা

বাঁশখালীতে জামায়াত কর্মীর দোকান ভাঙচুর ও হামলার ঘটনায় আটক ছাত্রদল নেতা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম এলাকায় মহিলা জামায়াতের কর্মসূচি ও জামায়াত কর্মীদের দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির নাম মো. শাকিল (২৭)। তিনি উপজেলা ছাত্রদলের একজন সংগঠক বলে জানা গেছে। শাকিল সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম নতুন বাজার এলাকার বাসিন্দা এবং আজিজুর রহমান ওরফে নওশা মেস্ত্রির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাণীগ্রাম বৈলগাঁও এলাকায় মহিলা জামায়াতের একটি প্রচারণা চলাকালে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও অবরুদ্ধ করার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জামায়াত-শিবিরের নেতৃত্বে পরবর্তীতে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নতুন বাজার এলাকায় জামায়াত কর্মীদের একাধিক দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।

ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে গেলে বাঁশখালী সেনা ক্যাম্পের তত্ত্বাবধানে এলাকায় টহল জোরদার করা হয়। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে মো. শাকিলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দোকান ভাঙচুরের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বাঁশখালী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলমত নির্বিশেষে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।’

আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের সমর্থন, ভালোবাসা ও শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই – তারেক রহমান

মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

কাহালুর মালঞ্চা ইউনিয়নে ধানের শীষ মার্কার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

নির্বাচনী প্রচারণায় ভোলায় আসছেন চরমোনাই পীর, উন্নয়ন প্রতিশ্রুতির বার্তা ইসলামী আন্দোলনের

সাভারে আমান উল্লাহ আমানে পক্ষে ভোট চাইলেন আইনজীবিরা

অর্ধশতাব্দীর পুরনো শ্রীপুর সরকারি কলেজে চালু নেই ছাত্রাবাস

ভোলায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ দুই দুর্ধর্ষ ডাকাত আটক

‘ভারতের দাদাগিরি বাংলাদেশে আর হতে দেবো না’ মাওলানা মো. শাহজাহান

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

১০

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

১১

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

১২

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

১৪

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

১৫

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

১৬

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

১৭

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

১৮

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

১৯

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

২০