Online Desk
১ ফেব্রুয়ারী ২০২৬, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে ত্রয়োদশ নির্বাচন ঘিরে দাঁড়িপাল্লার সমর্থনে এগারো দলীয় জোটের যৌথ সভা

বাঁশখালীতে ত্রয়োদশ নির্বাচন ঘিরে দাঁড়িপাল্লার সমর্থনে এগারো দলীয় জোটের যৌথ সভা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে এগারো দলীয় জোটের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের উদ্যোগে শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার শীলকূপ টাইমবাজারস্থ জাফর কনভেনশন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল। উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আরিফ উল্লাহর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম সমন্বয়কারী মো. মুশফিকুর রহমান চৌধুরী, বাঁশখালীর প্রধান সমন্বয়কারী সাকিবুল ইসলাম, খেলাফত মজলিস বাঁশখালীর ইনচার্জ ইউসূফ আব্দুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুল মাবুদ, বাংলাদেশ খেলাফত মজলিস বাঁশখালীর সভাপতি মাওলানা নেছার উদ্দীন, সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, বাংলাদেশ নেজামে ইসলামীর কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা ক্বারী ফজলুল করীম, সদস্য সচিব মাওলানা শহিদ উল্লাহ, এলডিপির পৌরসভা আহ্বায়ক আনিছুর রহমান এবং বিডিপি বাঁশখালীর আহ্বায়ক ওসমান গণি।

সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে এগারো দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামকে দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে সম্মিলিতভাবে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বক্তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই। নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করতে তৃণমূল পর্যায়ে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় এগারো দলের দায়িত্বশীলদের সমন্বয়ে ১৫ সদস্যবিশিষ্ট নির্বাচন কার্যক্রম পরিচালনা কমিটি গঠন করা হয়।

যৌথ সভায় উপজেলা পর্যায়ের এগারো দলীয় জোটের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে অংশগ্রহণকারীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

১০

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

১১

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

১২

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

১৩

ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা

১৪

সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

১৫

এমিরেটসের উদ্যোগে অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেইনসে বিশ্বের প্রথম ‘রিটজ-কার্লটন লজ’

১৬

সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই নিরাপত্তার বার্তা : ইসলামী ফ্রন্ট মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ

১৭

বাগেরহাটে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি

১৮

নাশকতার আশঙ্কায় বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ১

১৯

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের পুলিশ সদস্যদের বিচার দাবি

২০