Ibrahim Atiullah Anik
২১ ডিসেম্বর ২০২৫, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে দুর্ধর্ষ চুরি: নগদ টাকা-স্বর্ণালংকার লুট

বাঁশখালীতে দুর্ধর্ষ চুরি: নগদ টাকা-স্বর্ণালংকার লুট

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের বড়ুয়া পাড়ায় সংঘটিত হয়েছে এক দুর্ধর্ষ চুরির ঘটনা। শনিবার দিবাগত রাতে শীলকূপ ৮ নম্বর ওয়ার্ড এলাকায় স্থানীয় জয়সেন বড়ুয়ার বাড়িতে একদল দুস্কৃতিকারী তালা ভেঙে প্রবেশ করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, চোরেরা বাড়ির মূল দরজার দুটি তালা এবং ভেতরের আরেকটি দরজার দুটি তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর তারা আলমিরাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে নগদ প্রায় ৪০ হাজার টাকা এবং সাড়ে ৪ থেকে ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।

ঘটনার সময় বাড়ির মালিক জয়সেন বড়ুয়া ও তাঁর স্ত্রী বাড়িতে উপস্থিত ছিলেন না। চিকিৎসাজনিত কারণে তাঁরা চট্টগ্রাম শহরে অবস্থান করছিলেন। ঘটনার পরদিন সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘরের ভেতরে আলমিরা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং বিভিন্ন আসবাবপত্র তছনছ করা হয়েছে।

এ বিষয়ে জয়সেন বড়ুয়া বলেন, ‘ঘটনার আগের দিন আমি ও আমার স্ত্রী চিকিৎসার জন্য শহরে যাই।নাতি-নাতনিদের পড়াশোনার কারণে আমরা প্রায়ই শহরে থাকি এবং প্রতি সপ্তাহে বাড়িতে আসি। আমাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে চোরের দল দরজার তালা ভেঙে ঘরে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। পরদিন সকালে স্থানীয়রা ফোন করলে বাড়িতে এসে দেখি সবকিছু লুট হয়ে গেছে।’

এদিকে পাশের একটি বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মুখ ঢাকা চারজনের একটি দল শার্ট পরিহিত অবস্থায় চুরি শেষে মালামাল নিয়ে এলাকা ত্যাগ করছে। ফুটেজটি তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

ঘটনার পর বিষয়টি বাঁশখালী থানায় অবহিত করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০