Ibrahim Atiullah Anik
২৫ ডিসেম্বর ২০২৫, ৭:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে বড়দিন উপলক্ষে ধর্মীয় আলোচনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

বাঁশখালীতে বড়দিন উপলক্ষে ধর্মীয় আলোচনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রভু যীশু খ্রিস্টের পবিত্র জন্মদিন ‘শুভ বড়দিন’ ও আগত শুভ নববর্ষ ২০২৬ উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোড়া-শেখেরখীল এলাকার হোশান্না ব্যাপ্টিস্ট চার্চে ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বড়দিন উপলক্ষে চার্চ প্রাঙ্গণটি বর্ণিল সাজে সজ্জিত করা হয়।

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশেষ উপাসনা ও ধর্মীয় আলোচনায় পবিত্র বাইবেল পাঠ ও প্রার্থনার মাধ্যমে দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি কামনা করা হয়। বক্তারা বলেন, প্রভু যীশু খ্রিস্টের জন্মের মূল শিক্ষা হলো প্রেম, ক্ষমা, ত্যাগ ও শান্তি প্রতিষ্ঠা।

প্রধান ধর্মীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শলোমন বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন শেখেরখীল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বাবু দিলীপ কান্তি দেব। বিশেষ অতিথি ছিলেন মো. রিদুয়ান।

বিকেলে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু-কিশোর ও তরুণদের অংশগ্রহণে সংগীত, নৃত্য ও নাট্য পরিবেশিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন চার্চের পালক মি. নিপল কান্তি দেবসহ অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠান শেষে আয়োজকরা সকলকে শুভ বড়দিন ও শুভ নববর্ষ ২০২৬-এর শুভেচ্ছা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০