Ibrahim Atiullah Anik
১৩ ডিসেম্বর ২০২৫, ৮:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মতবিনিময় সভা ও চেক বিতরণ

বাঁশখালীতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মতবিনিময় সভা ও চেক বিতরণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বাঁশখালীতে এক মতবিনিময় সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় বাঁশখালী কেন্দ্রীয় শীলকূপ চৈত্য বিহার প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া।

অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি শ্রীমৎ রাহুলপ্রিয় মহাস্থবির। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী কেন্দ্রীয় শীলকূপ চৈত্য বিহারের অধ্যক্ষ কর্মবীর ভদন্ত দেবমিত্র মহাস্তবির।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিসকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা)।

প্রধান অতিথির বক্তব্যে মিসকাতুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সব ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠান ও সম্প্রদায়ের উন্নয়নে সরকারের এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় করবে।’

তিনি আরও বলেন, ‘ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মানবিকতার চর্চা সমাজকে আলোকিত করে। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

সভায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ, ধর্মীয় গুরু, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০