Ibrahim Atiullah Anik
১৭ ডিসেম্বর ২০২৫, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে মহান বিজয় দিবস উদযাপন

বাঁশখালীতে মহান বিজয় দিবস উদযাপন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বর্ণাঢ্যভাবে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদুল আলমের নেতৃত্বে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা সুপন নন্দী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ, যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জান, নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাসসহ উপজেলা ও থানা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ, কর্মরত সাংবাদিক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও কর্মসূচিতে অংশ নেন।

মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভার জলদী পাইলট হাইস্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী, শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও ক্রেস্ট প্রদানসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে মহান বিজয় দিবস ও বীর শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদুল আলম মহান বিজয় দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০