Ibrahim Atiullah Anik
২৭ নভেম্বর ২০২৫, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

বাঁশখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীর পাইরাং এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ৭ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ফরিদ আহমদ (৬৩)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে মো. শহিদ উল্লাহ।

মো. ফরিদ আহমদ বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের পাইরাং ৯ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া হাজী আমীর আলী বাড়ির মৃত আব্দুল করিমের পুত্র।

গত ১৯ নভেম্বর পাইরাং দেলা মার্কেটের দক্ষিণ পাশে প্রধান সড়কের পাশে হাঁটার সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। মাথায় মারাত্মক জখম পাওয়ার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সাতদিন আইসিইউতে থাকার পর বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়।

বাঁশখালী থানার ওসি (তদন্ত) শুধাংশু শেখর হালদার বলেন, ‘মরদেহ হস্তান্তর নিয়ে মৃতের ছেলে শহিদ উল্লাহর সঙ্গে আমাদের কথা হয়েছে। পরিবার কোনোরকম মামলা ছাড়া লাশ ফেরত চায়। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ তাদের কাছে হস্তান্তরের কাজ চলছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০