Ibrahim Atiullah Anik
১৪ ডিসেম্বর ২০২৫, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে যৌথ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২

বাঁশখালীতে যৌথ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২

চট্টগ্রামের বাঁশখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র বহনকারী একটি মিনি ট্রাকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাঁশখালী থানাধীন ডায়াবেটিক হাসপাতালের সামনে প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্টে একটি মিনিট্রাক তল্লাশি করে ট্রাকটির ভেতর থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়।

এ ঘটনায় মিনিট্রাকসহ আহম্মদ মোস্তফা (২৬) ও অনিক কান্তি দে (২৪) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুজনই কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন হোয়ানক এলাকার বাসিন্দা।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশের যৌথ অভিযানে এ অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। আজ আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।’

তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০