Ibrahim Atiullah Anik
১৪ ডিসেম্বর ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে রবি মৌসুমে ১৩২০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ

বাঁশখালীতে রবি মৌসুমে ১৩২০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ

‘কৃষিই সমৃদ্ধি’ -এই স্লোগানকে সামনে রেখে ২০২৫–২০২৬ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বাঁশখালী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শ্যামল চন্দ্র সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়নে সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উন্নত জাতের বীজ ও সঠিক মাত্রায় সার ব্যবহারের মাধ্যমে কৃষকরা অধিক ফলন নিশ্চিত করতে পারবেন।’

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় বাঁশখালী উপজেলার ৪০০ জন কৃষককে উফশী ধানের বীজসহ জনপ্রতি ২০ কেজি করে রাসায়নিক সার প্রদান করা হয়। এছাড়া ৯২০ জন প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ২ কেজি করে বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি বাস্তবায়ন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাঁশখালী, চট্টগ্রাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সুরঞ্জিত রুদ্র। উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী কৃষকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০