Ibrahim Atiullah Anik
২ ডিসেম্বর ২০২৫, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শহিদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস-২৫’ উদযাপনকে সফল করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জামশেদুল আলম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন, বীর মুক্তিযোদ্ধা সরওয়ার হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আহমদ ছফা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শুধাংশু শেখর হালদার, উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. তৌফিকুল আলম, নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার এয়ার মোহাম্মদ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাসান আল মামুন, সমবায় কর্মকর্তা মো. ওবাইদুল হক, পল্লীবিদ্যুতের এজিএম ডালিম কুমার মজুমদার, ফায়ার সার্ভিস ইনচার্জ মিজানুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন সরকারি আলাওল কলেজের সহকারী অধ্যাপক কাজী মো. সোলেমান, বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কর্মরত সংবাদকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।

সভায় শহিদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি, মহান বিজয় দিবসের শোভাযাত্রা, পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় দিবস দু’টি যথাযথ মর্যাদায় উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. জামশেদুল আলম সফল আয়োজন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০