Online Desk
৮ জানুয়ারী ২০২৬, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে সরকারি বনভূমি দখল করে বাড়ি নির্মাণ: গুঁড়িয়ে দিল প্রশাসন

বাঁশখালীতে সরকারি বনভূমি দখল করে বাড়ি নির্মাণ: গুঁড়িয়ে দিল প্রশাসন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন বিভাগের সংরক্ষিত সরকারি বনভূমি অবৈধভাবে দখল করে নির্মিত একটি বসতঘর উচ্ছেদ করে জমি উদ্ধার করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বশিরা বাড়ি ফরেস্ট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানোর নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি আকন। অভিযানে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়ে সরকারি বন বিভাগের জমি উদ্ধার করা হয়।

জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, বন বিভাগের সংরক্ষিত বনভূমির প্রায় ১০০ শতাংশ জায়গা দখল করে একটি বাড়ির নির্মাণকাজ চলছিল। স্থাপনা অপসারণের জন্য সংশ্লিষ্টদের একাধিকবার নোটিশ দেওয়া হয় এবং আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়।

কিন্তু নির্দেশনা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্থাপনাটি উচ্ছেদ করে জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি আকন বলেন, পুঁইছুড়ি ইউনিয়নের বশিরা বাড়ি ফরেস্ট এলাকায় সরকারি বনভূমি অবৈধভাবে দখল করে বাড়ি নির্মাণ করা হয়েছিল।

বারবার সতর্কবার্তা ও নোটিশ দেওয়া সত্ত্বেও স্থাপনা অপসারণ না করায় আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, বাঁশখালী থানা পুলিশের বিশেষ টিম, চাম্বল, নাপোড়া ও পুঁইছড়ি ফরেস্ট এবং জলদী রেঞ্জের বন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রশাসনের এ অভিযানে স্থানীয়ভাবে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০