Online Desk
৫ মার্চ ২০২৬, ৪:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে ১১ দল ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল

বাঁশখালীতে ১১ দল ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ১১ দল ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার চেচুরিয়া এলাকার সেভেন স্টার কনভেনশন হলে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি। তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি ও নৈতিকতার মাস; ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, ইনসাফ ও মানবিকতার চর্চা জোরদার করতে হবে। মুসলিম বিশ্বের চলমান সংকট প্রসঙ্গে তিনি ঐক্যের আহ্বান জানিয়ে মানবতাবিরোধী কর্মকাণ্ডের নিন্দা করেন।

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য জানান, বৃহত্তর বাঁশখালীর উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন। বাঁশখালীর জলকদর খাল খননের একটি প্রকল্প ইতোমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। তিনি বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক পদক্ষেপ থাকলে বর্তমান সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে, তবে বিচ্যুতি ঘটলে জনগণ প্রতিবাদে সোচ্চার হবে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আরিফ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাছের, শূরা সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, জেলা পশ্চিম ছাত্রশিবির সভাপতি ফরমানুর রহমান জাহিন, নেজামে ইসলাম পার্টির উপজেলা প্রধান সমন্বয়ক ক্বারী ফজলুল করিম জিহাদী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহিম ছানবী, প্রবীণ আইনজীবী আলহাজ নুরুল আবছার, সিনিয়র আইনজীবী মুজিবুল হক চৌধুরী, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ আবু তাহের, উপজেলা নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর মাওলানা শহিদ উল্লাহ এবং খেলাফত মজলিশের উপজেলা দায়িত্বশীল মাওলানা সাদুর রশিদ।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, আইনজীবী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালিত হয় এবং অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০