Bhorer Darpan
৭ অক্টোবর ২০২৫, ৩:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীর সরলে পুনরায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত অন্তত ১৫

বাঁশখালীর সরলে পুনরায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত অন্তত ১৫

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলীয় সরল ইউনিয়নে ১নম্বর ওয়ার্ডে দু’গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পশ্চিম সরল এলাকায় বিবাদমান মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে পূর্বের বিরোধের জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে দুই পক্ষের মধ্যে তুমুল ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলাগুলির ঘটনা ঘটে। এতে দোকানে বসে থাকা ও আশেপাশে থাকা পথচারীসহ অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে শিশু ও বয়স্ক ব্যক্তিও রয়েছেন। গুরুতর আহত অবস্থায় চারজনকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

চিকিৎসক ডা. সৌরভ দেব বাপ্পি জানান, আহত মো. আবু তাহের (৫০), সাইদুল ইসলাম (১৬), নুরুল আবছার (১৫) ও মোহাম্মদ রুবেল (২০) ছররা গুলিতে আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য চমেকে রেফার করা হয়েছে।

এদিকে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের দাবি, পূর্বের বিরোধের জেরে দীর্ঘদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। সোমবার রাতে হঠাৎ করে দোকানঘরে অতর্কিত হামলা চালানো হয়। এতে দোকানপাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০