Ibrahim Atiullah Anik
৩ ডিসেম্বর ২০২৫, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন

বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন

দুর্নীতি দমন কমিশন (দুদক) বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সাহাব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাছিমুল আহসান চৌধুরী জুয়েল।

সহ-সভাপতি হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা অসিত সেন ও মাহমুদুল ইসলাম। সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সুপর্ণা শর্মিলা জান্নাত, ইঞ্জিনিয়ার ইফতেখার উদ্দিন আহমদ, মায়মুর রশিদ, সাজ্জাদ হোসাইন এবং আবু নোমান।

দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়, ঢাকা এবং সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর নির্দেশনায় গঠিত এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে। চলতি বছরের ৪ ডিসেম্বর নবগঠিত কমিটি পূর্ববর্তী কমিটির নিকট থেকে দায়িত্ব গ্রহণ করবে।

পুনর্গঠিত কমিটির সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন চৌধুরী বলেন, ‘দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিবেশ গড়ে তুলতে আমরা কাজ করব।’

সাধারণ সম্পাদক নাছিমুল আহসান চৌধুরী জুয়েল বলেন, ‘তরুণ সমাজকে সততার চর্চায় উদ্বুদ্ধ করে বাঁশখালীকে দুর্নীতিবিরোধী কার্যক্রমের মডেল উপজেলায় রূপ দিতে আমরা আন্তরিকভাবে কাজ করব।’

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর পরিচালক রিজিয়া খাতুন স্বাক্ষরিত স্মারকে নবগঠিত কমিটির কার্যক্রম পরিচালনায় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ

চিলাহাটিতে আহলুস সুফফা ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বান্দরবান আসন হতে জামায়াতের মনোনয়ন প্রত্যাহার

সাভারে জুয়ারী সহ ৩ চাঁদাবাজ আটক

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাঁশখালী সংসদীয় আসনে জোট সমঝোতায় দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর: প্রতিবাদে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

বাগেরহাটে ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে খেলাফত মজলিস প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

১০

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী লরি আবারো কেড়ে নিলো প্রাণ: বয়লার বিস্ফোরণে আহত ৮জন

১১

গণভোটেও দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে: পররাষ্ট্র উপদেষ্টা

১২

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া

১৩

কাজিপুরে কৃষি জমির টপ-সয়েল কাটায় জরিমানা

১৪

পিআরএফ নতুন কমিটি: কাওছার সভাপতি, ইউসুফ সাধারণ সম্পাদক, উমর ফারুক সাংগঠনিক সম্পাদক

১৫

ধুনটে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

১৬

গোপালগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১৭

মানুষের কল্যাণে রাজনীতি করি : তারেক রহমান

১৮

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত

১৯

রিলিজ হলো র‌্যাপার নোমানের “পরিবর্তন চাই”

২০