Bhorer Darpan
১১ জানুয়ারী ২০২৫, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালী জেনারেল হাসপাতাল লি. এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

বাঁশখালী জেনারেল হাসপাতাল লি. এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

বাঁশখালী জেনারেল হাসপাতাল লিমিটেড এর দ্বিতীয়তম বার্ষিক সাধারণ সভা (এ.জি.এম) শনিবার (১১ জানুয়ারি) চাম্বল বাজার মান্নান সেন্টারে হোসাইনিয়া কনভেনশন হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম।

হাসপাতালের এমডি সাদুর রশিদ চৌধুরী এর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পীরে কামেল আল্লামা শাহ্ শূফী মওলানা ইসহাক হুজুর।

এ সময় পরিচালকদের মধ্যে বক্তব্য রাখেন- সিনিয়র ভাইস চেয়ারম্যান মোখতার হোছাইন সিকদার, ভাইস-চেয়ারম্যান এস.এম. আলী নেওয়াজ চৌধুরী ইরান, ডিরেক্টর অব মার্কেটিং আ.ন.ম. মহিউদ্দিন।

রেজুলেশন পেশ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন অফিস ডিরেক্টর সৈয়দ মুর্তজা আলী, অডিট রিপোর্ট পেশ করেন ফিন্যান্স ডিরেক্টর মাওলানা তমিজ উদ্দিন, হাসপাতালের ২০২৪ সালের বার্ষিক সেবা প্রতিবেদন পেশ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী ব্যাবস্থাপক মুহাম্মদ আব্দুর রহিম।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলো আমাদের সাপোর্টিং সেবা প্রতিষ্ঠান। বাঁশখালীর প্রায় ৮ লক্ষ জনসাধারণের সেবা আমাদের পক্ষে নিশ্চিত করা খুবই কঠিন। এ ক্ষেত্রে জেনারেল হাসপাতালসহ অন্যান্য বেসরকারী হাসপাতালের ভূমিক কম নয়। বাঁশখালী জেনারেল হাসপাতাল সুনামের সাথে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। এ সময় তিনি বিশেষজ্ঞ ডাক্তার ও অভিজ্ঞ কনসালটেন্ট দ্বারা সু-চিকিৎসা প্রদানের প্রতি কতৃর্পক্ষকে নির্দেশনা প্রদান করেন।’

হাসপাতালের চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, ‘জুলাই-আগষ্ট বিপ্লবে আওয়ামী সন্ত্রাসী বাহিনী আমাদের হাসপাতাল ভাংচুর করে, বিভিন্ন মেশিনারী যন্ত্রপাতি ভাংচুর ও লুটপাট করে আমাদের প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি সাধন করে। ঘটনার পরপরই প্রান্তিকের সেবা নিশ্চিৎ করতে আমরা খুব শিগ্রই পুনরায় সেবাকার্যক্রম পুরোদমে চালু করেছি। অত্যান্ত সুনামের সাথে বাঁশখালী জেনারেল হাসপাতাল তার সেবা দিয়ে যাচ্ছে। অতিশিগ্রই আমরা কাংখিত মানের নার্সিং ইনস্টিটিউটের কাজ শুরু করবো। হাসপাতালের উন্নয়নের জন্য আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

এ সময় অন্যান্য শেয়ার হোল্ডারদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন- ডা. জিয়াউল কাদের, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, মাওলানা মোশাররফ হোসেন, প্রফেসর আজিজুর রহমান, কাজী মুহাম্মদ আবু বক্কর সিদ্দীক, প্রফেসর জাকের আহমদ, ইঞ্জিনিয়ার মাসুদ বিন বজল 

মাষ্টার আব্দুর রহিম, সাংবাদিক মোক্তার আহমদ, মুহাম্মদ তৌহিদুর রহমান, অধ্যক্ষ জাকের আহমদ, মুহাম্মদ জহির উদ্দিন প্রমূখ।

আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাঁশখালীর সর্বজন শ্রদ্ধেয় পীরে কামেল শাহ্ সূফি আল্লামা ইসহাক হুজুর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০