Ibrahim Atiullah Anik
২৯ ডিসেম্বর ২০২৫, ৯:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালী প্রধানসড়কের ফুটপাত দখলমুক্ত করতে প্রশানের মোবাইল কোর্ট: পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

বাঁশখালী প্রধানসড়কের ফুটপাত দখলমুক্ত করতে প্রশানের মোবাইল কোর্ট: পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের বাঁশখালী প্রধানসড়কে সর্বসাধারণের ব্যবহার্য পথ ও ফুটপাত দখলমুক্ত করতে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে দখল করা স্থাপনা অপসারণ করা হয় এবং পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী পাঁচটি প্রতিষ্ঠান থেকে মোট ১৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন। অভিযানে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন বলেন, ‘নাপোড়া বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত ও সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনার ফলে সাধারণ মানুষ চলাচলে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছিল। তাছাড়া সড়ক দুর্ঘটনা এড়াতে জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে।’

তিনি আরও বলেন,’সরকারি জায়গা দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ পুনরায় দখলের চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়রা জানান, ফুটপাত দখলের কারণে বাজার এলাকায় যান চলাচল ও পথচারীদের চলাচলে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল। মোবাইল কোর্টের অভিযানে বাজার এলাকায় শৃঙ্খলা ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনদুর্ভোগ কমাতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের অভিযান চালানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০