Ibrahim Atiullah Anik
২৪ নভেম্বর ২০২৫, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালী শাহ আমানত দাখিল মাদরাসার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বাঁশখালী শাহ আমানত দাখিল মাদরাসার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল বাংলা বাজারস্থ শাহ আমানত দাখিল মাদরাসার নবগঠিত এডহক কমিটির প্রথম সভা সোমবার (২৪ নভেম্বর) মাদরাসার শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এর আগে কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলী নেওয়াজ চৌধুরী (ইরান) মাদরাসার অবকাঠামোগত সার্বিক সমস্যা সরেজমিন পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদরাসার পক্ষ থেকে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক এবাদতখানা, অজুখানা ও ওয়াশরুম, ছাত্র-ছাত্রীদের বিশুদ্ধ পানীয়জলের সুবিধা নিশ্চিত করতে পুরাতন নলকূপকে সাবমারসিবল পাম্পে রূপান্তর, শিক্ষকবৃন্দের জন্য পৃথক ওয়াশরুম এবং পাঠোপযোগী কক্ষ সংস্কারের দাবি উপস্থাপন করা হয়।

কমিটির সভাপতি আলী নেওয়াজ চৌধুরী (ইরান) সকল অভাব-অভিযোগ মনোযোগসহকারে শোনেন এবং প্রয়োজনীয় সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, উন্নত এবং আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’

সভায় আরও উপস্থিত ছিলেন- সরকারি আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ আজিজুর রহমান, এডহক কমিটির শিক্ষক সদস্য মোহাম্মদ আজগর হোছাইন, অভিভাবক সদস্য হারুনুর রশিদ এবং সদস্য সচিব ও ভারপ্রাপ্ত সুপার মুহাম্মদ জাকারিয়া।

এছাড়া বক্তব্য রাখেন মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মোস্তফা হোছাইন হেলালী, চাম্বল ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি আনোয়ারুল আজিম সাঈদী, ছাত্র পরিষদের অর্থ সম্পাদক ওয়াহিদুল হক চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

১৯৯২ সালে প্রতিষ্ঠিত শাহ আমানত দাখিল মাদরাসা বর্তমানে অবকাঠামোগতভাবে বেশ জরাজীর্ণ অবস্থায় রয়েছে। পাঁচ শতাধিক শিক্ষার্থী এখানে অধ্যয়ন করলেও প্রয়োজনীয় শিক্ষক ও কর্মচারীর ঘাটতি দীর্ঘদিনের সমস্যা হিসেবে রয়ে গেছে। মতবিনিময় সভায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদরাসার সার্বিক উন্নয়ন, পাঠদানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং প্রতিষ্ঠানের অতীত সুনাম অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০