Ibrahim Atiullah Anik
২৭ ডিসেম্বর ২০২৫, ৭:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালী সমুদ্র উপকূলে বিপদগ্রস্থ যাত্রীবাহী বোটসহ ৬জনকে উদ্ধার

বাঁশখালী সমুদ্র উপকূলে বিপদগ্রস্থ যাত্রীবাহী বোটসহ ৬জনকে উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালী উপকূলীয় এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি যাত্রীবাহী বোটসহ ৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রামের পতেঙ্গা থেকে বেঙ্গল শিপিং লাইন লিমিটেডের ৫ জন ওয়াচম্যান ও একজন মাঝিকে নিয়ে একটি যাত্রীবাহী বোট কুতুবদিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রাপথে বিকেল ৪টার দিকে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশখালী থানাধীন খাটখালী নদীর মোহনা সংলগ্ন সমুদ্র এলাকায় ভাসতে থাকে।

এ সময় বোটে থাকা একযাত্রী জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহায়তা চাইলে বিষয়টি বাংলাদেশ কোস্ট গার্ডকে অবহিত করা হয়। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে ইঞ্জিন বিকল লাইফ বোটসহ বেঙ্গল শিপিং লাইন লিমিটেডের ৫ জন ওয়াচম্যান ও ১ জন মাঝিকে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর সকলকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয় এবং পরবর্তীতে মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, উপকূলীয় এলাকায় মানুষের জীবন ও সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০