Ibrahim Atiullah Anik
৩০ ডিসেম্বর ২০২৫, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালী সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

বাঁশখালী সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীতে জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাতনামা বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছে বাঁশখালী থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বাঁশখালী সমুদ্র সৈকতের বাহারছড়া ইউনিয়নের হালিয়াপাড়া ও রত্নপুর এলাকার মধ্যবর্তী অংশ থেকে কর্দমাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

বাঁশখালী থানার অপারেশন অফিসার মো. আরিফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।’

ঘটনাস্থলে উপস্থিত বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) গৌর শাহ জানান, ভোরে বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রত্নপুর সমুদ্র উপকূলে জোয়ারের পানিতে লাশটি ভেসে আসে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে অবহিত করলে সকাল ১০টার দিকে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া মৃতদেহটির শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত ব্যক্তির পরনে ছিল একটি লুঙ্গি, পাতা রঙের শার্ট ও কালো জ্যাকেট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হয়তো একজন জেলে অথবা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হতে পারেন। ধারণা করা হচ্ছে, লাশটি অন্তত একদিন ধরে সাগরে ভাসছিল।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, ‘লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০