Online Desk
১৮ জানুয়ারী ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

বাংলাদেশের জনগণ 'হ্যা'এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে - আখতার হোসেন

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দিন শেষে কেউ যতই ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাক না কেন, বাংলাদেশের জনগণ ‘না’ নয় বরং ‘হ্যা’ এর পক্ষেই তাদের চূড়ান্ত রায় দেবে।

জনগণ নতুন বাংলাদেশের পক্ষে এবং প্রয়োজনীয় সংস্কারের পক্ষেই অবস্থান নেবে বলে তিনি মন্তব্য করেন। জাতীয় ছাত্র শক্তির উদ্যোগে গণভোটে ‘হ্যা’-এর পক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধন উপলক্ষে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন আরও বলেন, শহীদ হাদীকে যারা খুন করেছে এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফ্যাসিস্ট লীগ ও তাদের দোসররা-তাদের সবাইকে এই বাংলাদেশের মাটিতেই বিচারের মুখোমুখি করা হবে এবং দোষীদের কার্যকর শাস্তি নিশ্চিত করা হবে।

তিনি আরো বলেন, যারা ঋণ খেলাপী ও রাষ্ট্রের ট্যাক্স ফাকি দিয়ে চলছেন তারা যেনো এই নির্বাচনে অংশ নিতে না পারে। ইসি ভবনের সামনেই প্রার্থীদের মারধর করা হচ্ছে সেখানে ইসি কোনো ধরণের ভুমিকা পালন করছে না। গতকাল রোববার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত শেষে গণভোটে হ্যাঁ প্রচারণায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি ।

এসময় জাতীয় ছাত্র শক্তির সভাপতি জাহিদ হাসান বলেন, বাংলাদেশের মানুষ চায়না একই ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকুক, তত্বাবধায়ক সরকার বিলুপ্ত হোক। বাংলাদেশের মানুষ পুরনো আওয়ামী সিস্টেম চায়না বলেই গণভোটে হ্যাঁ ভোট দিতে এ দেশের মানুষ মুখিয়ে আছে ।

ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বলেছেন, অনেকেই গণভোটে নো ক্যাম্পেইন করছে, যারা বিরোধিতা করছে তারাই আবার হ্যাঁ ভোটের পক্ষেও কথা বলছে, জুলাইয়ের সকল শক্তি হ্যাঁ এর পক্ষেই থাকবে বলেও মনে করেন তিনি ।

জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, শরীফ ওসমান হাদীর হত্যা বিচার ও হত্যাকারীদের গ্রেফতার না করে বড় ভাইকে চাকুরী দেয়ার বিষয়টি নিয়েও কথা বলেন তিনি এসময় আখতার হোসেন আরও বলেন ওসমান হাদীর পরিবারের পূর্ণবাসনকে সাধুবাদ জানিয়েছেন তবে এই কর্তব্য যেনো শেষ বিন্দু না হয় । বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে ওসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে বিচারের মুখোমুখি দেখতে চায়।

এসময় শহীদ আবু সাঈদ এর পিতা মকবুল হোসেন, জাতীয় ছাত্র শক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা নুরুল আমীন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাসুম বিল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

এর আগে পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে তিনি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

১০

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

১১

ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা

১২

সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

১৩

এমিরেটসের উদ্যোগে অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেইনসে বিশ্বের প্রথম ‘রিটজ-কার্লটন লজ’

১৪

সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই নিরাপত্তার বার্তা : ইসলামী ফ্রন্ট মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ

১৫

বাগেরহাটে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি

১৬

নাশকতার আশঙ্কায় বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ১

১৭

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের পুলিশ সদস্যদের বিচার দাবি

১৮

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে যুক্তরাজ্য

১৯

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেসসচিব

২০