Ibrahim Atiullah Anik
১ জানুয়ারী ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ছিলেন বিরল ব্যক্তিত্ব : মির্জা ফখরুল

বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ছিলেন বিরল ব্যক্তিত্ব : মির্জা ফখরুল
ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার প্রতি মানুষের যে আবেগ-ভালোবাসা তা বিএনপিকে আরো শক্তিশালী করবে। বাংলাদেশের রাজনীতিতে তিনি ছিলেন বিরল ব্যক্তিত্ব।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোক বই স্বাক্ষর কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার প্রতি ভালোবাসার কারণ হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে তিনি ছিলেন বিরল ব্যক্তিত্ব। নীতির প্রশ্নে তিনি কখনো আপস করেননি। দেশের স্বাধীনতার-সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপস করেননি। তার সমস্ত জীবন গণতন্ত্রের প্রতিষ্ঠা জন্য সংগ্রাম, লড়াই করেছেন। কারা ভোগ করেছেন।

তিনি অসুস্থ ছিলেন কিন্তু কখনো এই দেশ ছেড়ে চলে যাননি। এই যে দেশের প্রতি ভালোবাসা, মাটির প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা-এটায় সমস্ত মানুষকে আলোড়িত করেছে। খালেদা জিয়ার বিদায়লগ্নে বিপুল মানুষের উপস্থিতিই প্রমাণ করে যে তার দেখানো পথে মানুষ গণতন্ত্র চর্চায় সোচ্চার।

বিএনপি মহাসচিব বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল-সেই সময় তার চলে যাওয়ায় মানুষ মর্মাহত হয়েছে। সেই কারণে দেশনেত্রীর আত্মার মাগফিরাতের জন্য তারা সমবেত হয়েছে, চোখের পানি ফেলেছে। সেখান থেকে মানুষ এই আশা নিয়ে গেছে যে আগামী নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে তারা বিজয়ী করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০