Online Desk
৫ জানুয়ারী ২০২৬, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সিদ্ধান্তের পর বিশ্বকাপের সূচি বদলাচ্ছে আইসিসি

বাংলাদেশের সিদ্ধান্তের পর বিশ্বকাপের সূচি বদলাচ্ছে আইসিসি
ছবি : সংগৃহীত

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাবে না বাংলাদেশ। এমন সিদ্ধান্তের পর বিশ্বকাপের সূচি নতুন করে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতের প্রস্তাবিত ভেন্যুতে খেলতে অস্বীকৃতি জানানোয় এই সিদ্ধান্তে যেতে হচ্ছে সংস্থাটিকে।

ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বে নতুন সূচি প্রণয়নের কাজ শুরু হয়েছে।

দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে, আগামী মাসে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বদলে সহ-আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করার জন্য। বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।

মূল সূচি অনুযায়ী, গ্রুপ ‘সি’-এর তিনটি ম্যাচ কলকাতায় খেলার কথা ছিল বাংলাদেশের। এর মধ্যে ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।

মূলত বিসিবি কঠিন এই সিদ্ধান্তটি নেয় যখন নাকি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএলের পরবর্তী মৌসুমে কলকাতা নাইট রাইডার্সকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে বলে। আইপিএল-সংক্রান্ত সিদ্ধান্তের পর ২৪ ঘণ্টার মধ্যে বিসিবি দুটি ‘জরুরি বৈঠক’ করে, যার একটি রবিবার বিকালে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এসব আলোচনার পরই ভারত সফরে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বোর্ড।

এই সিদ্ধান্তের আলোকে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে, যেন ইভেন্ট কর্তৃপক্ষ হিসেবে সংস্থাটি ভারতের বাইরে অন্য কোনও ভেন্যুতে বাংলাদেশের সব ম্যাচ সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০