Ibrahim Atiullah Anik
২২ নভেম্বর ২০২৫, ৬:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ কিন্ডারগার্টেন কল্যাণ এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ কিন্ডারগার্টেন কল্যাণ এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবারো ঢাকার আশুলিয়ায় “বাংলাদেশ কিন্ডারগার্টেন কল্যাণ এসোসিয়েশনের” প্রথম থেকে অষ্টম শ্রেণীর বেসরকারি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর আশুলিয়া অঞ্চলের ৩৫টি স্কুলের প্রায় ১৫’শ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

শুক্রবার সকাল ১০ টা থেকে চলে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত আশুলিয়া কলেজ কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ, সুশৃংখল ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিলেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ইব্রাহিম ও কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কেন্দ্র সচিব শফিকুল ইসলাম এবং হল সুপার মো.জসিম উদ্দিন। তাদের দক্ষ, সমন্বয় ও তদারকিতে পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়। পরীক্ষায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন,উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জুলহাস খান, হুমায়ুন কবির রানা, পারভেজ রানা, বিলকিস আক্তার ও সংগঠনের কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম(খোকন)

বাংলাদেশ কিন্ডারগার্টেন কল্যাণ এসোসিয়েশনের চেয়ারম্যান মোরশেদ আলম ও মহাসচিব আরিফুল ইসলাম নাসির উদ্দিন বলেন, শিক্ষার্থীদের মেধা,দক্ষতা এবং প্রতিযোগিতামূলক মানসিকতা বৃদ্ধিতে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।শিক্ষার মনোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে বৃত্তি। আর আজকের এই বৃত্তির মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পড়াশোনার সুযোগ পাবে। প্রশ্নপত্র প্রণয়ন থেকে পরীক্ষার মূল্যায়ন পর্যন্ত প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা রক্ষা করা হবে।

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপস্থিতি, অভিভাবকদের সহযোগিতা এবং পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ নিয়ে সকলেই সন্তোষ প্রকাশ করেছেন।

অভিভাবকরা জানান, পরীক্ষা অত্যন্ত সুন্দর ও শিক্ষার্থী-বান্ধব পরিবেশে হয়েছে, যা তাদের সন্তানের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন কল্যাণ এসোসিয়েশনের কর্মকর্তা ও প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষকগণ এসময় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেছেন।

বাংলাদেশ কিন্ডারগার্টেন কল্যাণ এসোসিয়েশন এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, মূল্যায়ন শেষে খুব শিগগিরই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ

চিলাহাটিতে আহলুস সুফফা ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বান্দরবান আসন হতে জামায়াতের মনোনয়ন প্রত্যাহার

সাভারে জুয়ারী সহ ৩ চাঁদাবাজ আটক

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাঁশখালী সংসদীয় আসনে জোট সমঝোতায় দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর: প্রতিবাদে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

বাগেরহাটে ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে খেলাফত মজলিস প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

১০

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী লরি আবারো কেড়ে নিলো প্রাণ: বয়লার বিস্ফোরণে আহত ৮জন

১১

গণভোটেও দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে: পররাষ্ট্র উপদেষ্টা

১২

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া

১৩

কাজিপুরে কৃষি জমির টপ-সয়েল কাটায় জরিমানা

১৪

পিআরএফ নতুন কমিটি: কাওছার সভাপতি, ইউসুফ সাধারণ সম্পাদক, উমর ফারুক সাংগঠনিক সম্পাদক

১৫

ধুনটে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

১৬

গোপালগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১৭

মানুষের কল্যাণে রাজনীতি করি : তারেক রহমান

১৮

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত

১৯

রিলিজ হলো র‌্যাপার নোমানের “পরিবর্তন চাই”

২০