Online Desk
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি-এর বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সদস্যদের প্রত্যক্ষ ভোটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে জেলা শাখার দায়িত্বশীলদের তত্ত্বাবধানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থসম্পাদক পদে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয়। এতে সভাপতি পদে মাওলানা আজিজুল হাসান, সাধারণ সম্পাদক পদে মো. ইলিয়াছ হোসাইন এবং অর্থসম্পাদক পদে রিদুয়ান আহমেদ বিপুল ভোটে নির্বাচিত হন।

নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন সমিতির চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি এস. বি. শফি, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. সোহেল রানা এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুহিবুল্লাহ খান। তাদের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সকল সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, ‘পুস্তক ব্যবসার উন্নয়ন, সদস্যদের ন্যায্য অধিকার রক্ষা এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠায় আমরা সমন্বিত উদ্যোগ গ্রহণ করব। সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নীতিমালা বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে। সকল সদস্যের সহযোগিতায় একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

উল্লেখ্য, নবনির্বাচিত সদস্যরা শিগগিরই অন্যান্য পদে নির্বাচন সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। এ কমিটির মেয়াদ আগামী তিন বছর (২০২৬–২০২৮) পর্যন্ত বলবৎ থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মিরসরাইয়ে আন্তঃজেলা ছিনতাই চক্রের দুই সদস্য কে জনতার গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটির লংগদুতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

অসহায় শিক্ষার্থী সোহাগের ফরম পূরণে আর্থিক সহায়তা লংগদু জোনের

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আশুলিয়ায় বাড়িওয়ালাদের সাথে বিএনপি নেতাদের ইফতার পার্টি

জাতীয় স্মৃতিসৌধে নব-নির্বাচিত চীফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা নিবেদন

পটুয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আরও কর্মসংস্থান তৈরির প্রত্যাশা এমজিআই’র

১০

১৬ মার্চ দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী

১১

মাদারীপুরের ডাসারে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫

১২

শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে বোলিংয়ে নিউজিল্যান্ড

১৩

ফুলবাড়ীতে দুইশত অবৈধ্যস্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসন

১৪

হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার

১৫

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৬

নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৭

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৮

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

২০