Ibrahim Atiullah Anik
২৪ নভেম্বর ২০২৫, ১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাইসাইকেল কিকে আবারও বিস্ময় রোনালদোর

বাইসাইকেল কিকে আবারও বিস্ময় রোনালদোর

ফুটবলে বাইসাইকেল কিক খুব একটা সাধারণ দৃশ্য নয়। বছরের পর বছরেও এমন গোল কমই দেখা যায়। তাই যখনই কোনো খেলোয়াড় এই কৌশলে গোল করেন, আলোচনার ঝড় উঠতে বাধ্য। কদিন আগেই নেপালের বিপক্ষে দারুণ এক বাইসাইকেল কিক করে আলোচনায় আসেন বাংলাদেশের হামজা চৌধুরী।

কিন্তু অধিকাংশ খেলোয়াড়ের কাছে যেখানে বাইসাইকেল কিক বিরল এক কীর্তি, ৪০ পেরোনো ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে তা যেন স্রেফ আরেকটি শিল্পকর্ম—যা তিনি বারবারই ফুটিয়ে তুলছেন। বয়সকে যেভাবে উপেক্ষা করে মাঠে জাদু দেখাচ্ছেন, তা সত্যিই অবিশ্বাস্য। গতকাল রাতে সৌদি প্রো লিগে আল খালেজের বিপক্ষে ম্যাচে রোনালদো আবারও প্রমাণ করলেন তাঁর অদম্য সক্ষমতা। খেলাটি যখন প্রায় শেষের পথে, তখনই তৈরি হলো সেই মুহূর্ত। যোগ করা সময়ের ৯৬ মিনিটে ডান দিক থেকে বদলি খেলোয়াড় নাওয়াফ বাওশালের ক্রসে বক্সে অবস্থান নেন রোনালদো। মুহূর্তের মধ্যে নিজেকে বাতাসে ভাসিয়ে পিঠ মাটির দিকে ঝুকিয়ে কাঁচির মতো পা বাড়িয়ে দুর্দান্ত শটে বল পাঠান জালে—গোলরক্ষক আন্থনি মারেজ কিছুই করার ছিল না। গোলের পর স্বাভাবিকভাবেই উৎসব শুরু করেন রোনালদো ও তাঁর সতীর্থরা। ম্যাচ শেষে নিজের সে দুর্দান্ত গোলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি। তবে ক্যাপশন ভক্তদের ওপরই ছেড়ে দেন—লিখেন, “Best caption wins”। ভক্তরাও থেমে থাকেননি। কেউ লিখেছেন, “যে বাইসাইকেল কিক সমালোচকদের নিশ্চুপ করে দিল।” আরেকজনের মন্তব্য, “যে বল আকাশে উঠেছিল, তার গন্তব্য ছিল একটাই—জালের ভেতর।” আবার কেউ লিখেছেন, “এখনো রাজমুকুটটা তাঁরই মাথায় মানায়।”

রোনালদোর দুর্দান্ত গোলের রাতে আল নাসরও পেয়েছে সৌদি লিগের নবম জয়। এই জয়ে দলের পয়েন্ট দাঁড়ায় ২৭–এ। সমান সংখ্যক ম্যাচে আল হিলাল রয়েছে দ্বিতীয় স্থানে, পয়েন্ট ২৩। পরবর্তী ম্যাচে এএফসি কাপে তাজিকিস্তানের ইস্টিকলোলের বিপক্ষে মাঠে নামবে আল নাসর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ

চিলাহাটিতে আহলুস সুফফা ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বান্দরবান আসন হতে জামায়াতের মনোনয়ন প্রত্যাহার

সাভারে জুয়ারী সহ ৩ চাঁদাবাজ আটক

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাঁশখালী সংসদীয় আসনে জোট সমঝোতায় দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর: প্রতিবাদে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

বাগেরহাটে ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে খেলাফত মজলিস প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

১০

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী লরি আবারো কেড়ে নিলো প্রাণ: বয়লার বিস্ফোরণে আহত ৮জন

১১

গণভোটেও দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে: পররাষ্ট্র উপদেষ্টা

১২

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া

১৩

কাজিপুরে কৃষি জমির টপ-সয়েল কাটায় জরিমানা

১৪

পিআরএফ নতুন কমিটি: কাওছার সভাপতি, ইউসুফ সাধারণ সম্পাদক, উমর ফারুক সাংগঠনিক সম্পাদক

১৫

ধুনটে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

১৬

গোপালগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১৭

মানুষের কল্যাণে রাজনীতি করি : তারেক রহমান

১৮

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত

১৯

রিলিজ হলো র‌্যাপার নোমানের “পরিবর্তন চাই”

২০