Ibrahim Atiullah Anik
১১ ডিসেম্বর ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাউফলে ইসলামী আন্দোলনের গণসংযোগ

বাউফলে ইসলামী আন্দোলনের গণসংযোগ

সারা দেশে বইছে নির্বাচনের হিমেল হাওয়া শুরু হয়ে গেছে ভোটারদের চা-পান খাওয়া। নির্বাচনে পটুয়াখালীর বাউফলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসংযোগ কর্মসূচি প্রাণবন্ত হয়ে উঠেছে। বুধবার দুপুরে পীর সাহেব চরমোনাই-এর নির্দেশনায় নিজেকে জানান দিতে পটুয়াখালী-২ (বাউফল) আসনে দলীয় প্রার্থী মুফতী আব্দুল মালেক আনোয়ারী ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

গণসংযোগের অংশ হিসেবে তিনি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন। পরে বাউফল সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বাউফলবাসীর প্রতি তাঁর অঙ্গীকার ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন।

মুফতী আব্দুল মালেক আনোয়ারী বলেন, “আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে যুক্ত থেকে সর্বদা ইসলামী জীবনব্যবস্থার আলোকে সুষ্ঠ সমাজ গঠনে এবং মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কাজ করে আসছি। একজন জন-প্রতিনিধি হিসেবে সুযোগ পেলে আমি শিক্ষিত বেকার তরুণদের কর্মসংস্থানের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করব। পাশাপাশি কারিগরি ও মাদরাসা শিক্ষার বিকাশ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থান সহায়তা এবং সামাজিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর ব্যবস্থা নেব।”

তিনি আরও বলেন,“পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি, আধুনিকায়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, নতুন যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পটুয়াখালী জেলার সাথে উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা, সর্বত্র রাস্তা-ঘাট উন্নয়ন করা, এবং অবহেলিত মানুষের চিকিৎসা নিশ্চিত করতে একটি ৫০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হবে।”

গণসংযোগ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। আসন্ন নির্বাচনে বাউফলবাসীর সমর্থন কামনা করেন মুফতী আব্দুল মালেক আনোয়ারী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০