Ibrahim Atiullah Anik
২১ ডিসেম্বর ২০২৫, ৭:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাউফলে ট্রলির চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

বাউফলে ট্রলির চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালীর বাউফলে ইটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে হাফসা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের শিবপুর গ্রামে স্লোব হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফসা ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের বাসিন্দা আমিন খানের মেয়ে। তার মায়ের নাম জেবিনা আক্তার। বর্তমানে হাফসা তার নানার বাড়ি কালিশুরী ইউনিয়নের শিবপুর গ্রামে জলিল হাওলাদারের বাড়িতে থাকত।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাসার সামনে রাস্তায় খেলতে বের হলে দ্রুতগতির একটি ইটবোঝাই ট্রলি শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রলিসহ চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় স্থানীয় লোকজন মীম ব্রিক ফিল্ডের একটি ট্রলির সঙ্গে সংশ্লিষ্ট রফিক ও রিফাদ নামে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। জানা গেছে, যে ট্রলির চাকায় পিষ্ট হয়ে হাফসার মৃত্যু হয়েছে, সেটিও মীম ব্রিকসের মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত হতো।

খবর পেয়ে বাউফল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০