Ibrahim Atiullah Anik
১১ ডিসেম্বর ২০২৫, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাউফলে প্রান্তিক কৃষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

বাউফলে প্রান্তিক কৃষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীর বাউফলে ক্ষুদ্র গ্রামীণ প্রান্তিক কৃষকদের টেকসই সামাজিক উদ্যোগের মাধ্যমে ক্ষমতায়ন বিষয়ক ‘সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ম্যাপিং ও নির্দেশিকা প্রস্তুতিকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি আয়োজন করে স্পিডট্রাস্ট এবং সহযোগিতা করে অ্যাসেসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)।

কর্মশালায় এএলআরডির নেটওয়ার্কিং অ্যান্ড অ্যাডভোকেসি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সহযোগী কর্মকর্তা মোসাঃ তারা খাতুন এবং স্পিডট্রাস্টের ফিল্ড ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম অংশ নেন।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, বাউফল। তিনি জৈব ও রাসায়নিক সারের উপকারিতা-অপকারিতা, মাটির উর্বরতা বৃদ্ধি, মাটি পরীক্ষা করে সঠিক সার ও কীটনাশক ব্যবহারের সতর্কতা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি প্রাকৃতিক পদ্ধতিতে গবাদিপশুর মোটাতাজাকরণে কৃষকদের উৎসাহিত করেন।

এ সময় বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান বাউফলে পান পাতার প্রাচীন ইতিহাস তুলে ধরে পানচাষী বিলুপ্ত হওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি জানান, জমির উচ্চমূল্য, বাজারে দালালচক্রের প্রভাব, উৎপাদন খরচ বৃদ্ধি, রোগবালাই ও প্রযুক্তিগত জ্ঞানের ঘাটতির কারণে পানচাষ হুমকির মুখে পড়েছে। তিনি আধুনিক প্রযুক্তি, সহজ ঋণসুবিধা, বাজার ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং কৃষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন।

কর্মশালায় স্থানীয় কৃষক, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উন্নয়নকর্মীরা অংশগ্রহণ করেন। প্রান্তিক কৃষকদের উন্নয়ন ও টেকসই কৃষি উদ্যোগ বাস্তবায়নে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০