Bhorer Darpan
২৪ জুন ২০২০, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাকলিয়ায় ১০০ শয্যার আইসোলেশন সেন্টার করা হবে : ডা. শাহাদাত

বাকলিয়ায় ১০০ শয্যার আইসোলেশন সেন্টার করা হবে : ডা. শাহাদাত

চট্টগ্রাম ব্যাুরো : চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেন বলেছেন, মানবতার কল্যাণে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তাই সমাজের ধনী ও বিত্তশালীদের এগিয়ে এসে কোভিড আক্রান্ত মানুষের শ্বাস কষ্ট লাগবে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। দেশের মানুষ এক কঠিন সময় পার করছে। একদিকে করোনা আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ করতে হচ্ছে।

অন্যদিকে ত্রাণ ও সরকারি সাহায্যের নাগাল পাওয়া তো দূরের কথা তার উপর গ্যাস- পানি-বিদ্যুৎ এর দ্বিগুন বিলে সাধারণ জনগণ আজ দিশাহারা। এই অবস্থায় সরকারের মন্ত্রী-এমপিরা যারা জনগণের প্রতিনিধি হিসেবে দাবি করে তারা নীরব ভূমিকা পালন করে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। জনকল্যাণে কোন কথাই তারা বলছে না। সর্বক্ষেত্রে দুর্নীতি ও দুঃশাসন।

ডা.শাহাদাত হোসেন আরও বলেন, দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে রাজনীতির উর্ধ্বে উঠে সকলকে মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। কোভিড রোগীদের পাশে দাড়াতেই বাকলিয়ায় কুইন্স কমিউনিটি সেন্টারে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বিনা চিকিৎসায় যেন কোন রোগী যেন মারা না যায় তাই ১০০ শয্যার আইসোলেশন সেন্টার গড়ে তোলা হবে। আমরা শীঘ্রই এই কমিউনিটি সেন্টার কে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবার উপযোগী করেই গড়ে তোলে এবং শিগগিরই তা ঘোষণা দেওয়া হবে।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, প্রতিবাদ করায়ই কি আজ অপরাধ? মাদক ব্যবসায় প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো চট্টগ্রাম মহানগর মেধাবী তরুণ ছাত্রদল নেতা মীর ছাদেক অভিকে, আজ বুধবার (২৪ জুন) দুপুরে বাকলিয়ায় ১০০ শয্যার আইসোলেশন সেন্টার করার জন্য কুইন্স কমিউনিটি সেন্টার পরিদর্শন কালে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী,ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি অধ্যাপক নুরুল আলম রাজু, ড্যাব, চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক, ড্যাব, চট্টগ্রাম মহানগর সভাপতি ডা. মো: আব্বাস উদ্দীন, ড্যাব চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক,ডা. মো: বেলায়েত হোসেন ঢালী,চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল, ইসলাম, মহানগর বিএনপির স্বাস্হ্য ও পরিবারকল্যাণ বিষয়ক সম্পাদক,ডা. এস এম সারোয়ার আলম, মহানগর বিএনপি নেতা ইব্রাহিম বাচ্চু, ইসমাইল বাবুল, আলমগীর নূর, অ্যাডভোকেট তারিক আহমেদ, আলী ইউসুফ,হাজী মোঃ ইউসুফ, মোঃ আলমগীর, হাজী নবাব খান, আব্দুল্লাহ আল সগীর, হাজি ইমরান উদ্দিন, হাজী নাসির উদ্দিন, কাউন্সিলর আরিফুল ইসলাম ডিউক, জসিম উদ্দিন, সোলজার হোসেন লেদু, মুজিবুর রহমান, আবুল কালাম আবু, মোহাম্মদ সিরাজ, আব্দুর রহিম, মহানগর যুবদল নেতা মোহাম্মদ ইলিয়াস,নাসির উদ্দিন চৌধুরী নাসিম, আজিজুল হক মাসুম, মোহাম্মদ ফারুক, মুস্তাকিম মাহমুদ, মোহাম্মদ মুসা, মোঃ ফরিদ, ছাত্রদল নেতা মোঃ জহির, কুতুবউদ্দিন উদ্দিন রাজু, মোহাম্মদ জাহাঙ্গীর, মাহাবুব সিদ্দিকী, সজ্জাত প্রমুখ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০