Online Desk
২৬ জানুয়ারী ২০২৬, ৭:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় আ’লীগ নেতার দখলে ভ্যানচালকের একমাত্র রাস্তা

বাগাতিপাড়ায় আ’লীগ নেতার দখলে ভ্যানচালকের একমাত্র রাস্তা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় এক ভ্যানচালকের পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এতে গত তিনদিন ধরে পাঁচ সদস্যের একটি পরিবার কার্যত গৃহবন্দী হয়ে পড়েছে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ একাধিকবার অভিযোগ জানানো হলেও এখনো কোনো প্রতিকার পায়নি পরিবারটি।

ঘটনাটি উপজেলার বাগাতিপাড়া সদর ইউনিয়নের বড় পুকুরিয়া গ্রামে। ভুক্তভোগী ভ্যানচালক লোকমান হোসেন জানান, গত শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন সাধু ও বাদশা মন্ডল তার বাড়ির একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেন। এরপর থেকে পরিবারটি বাইরে বের হতে পারছে না।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রায় বিশ বছর ধরে ব্যবহৃত এই রাস্তা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। ফলে লোকমান হোসেনের পরিবার চরম দুর্ভোগে পড়েছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত বাদশা মন্ডল রাস্তা বন্ধ করার কথা স্বীকার করে বলেন, “এওয়াজ-বদলের মাধ্যমে জমিটি দীর্ঘদিন অস্থায়ী রাস্তা হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এখন আমরা জমিটি নিজেদের দখলে নিয়েছি, তাই রাস্তার বাঁশের বেড়া দিয়ে বন্ধ করা হয়েছে।”

এ বিষয়ে ৩নং বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, “বিষয়টি নিয়ে দু’পক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করেছি। তবে এখনো কোনো সমাধান হয়নি।”

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, “রাস্তার বিষয়টি সম্পর্কে অবগত আছি। স্থানীয় ইউপি সদস্য বিষয়টি দেখছেন।”

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া বলেন, “রাস্তা বন্ধের অভিযোগ আমাদের নজরে এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে রাস্তা বন্ধ থাকায় পরিবারটির সদস্যরা খাদ্য ও নিত্যপ্রয়োজনে বাইরে যেতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন

নতুন সরকার আসা পর্যন্ত দায়িত্বে থাকবো: ঢাবি উপাচার্য

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

১০

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

১১

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১২

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১৩

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১৪

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৫

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৬

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৭

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১৮

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১৯

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

২০