Ibrahim Atiullah Anik
৩ জানুয়ারী ২০২৬, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটের ৪ টি আসনে ৫ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

বাগেরহাটের ৪ টি আসনে ৫ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

বাগেরহাটে ঋণখেলাপি ও স্বতন্ত্র প্রার্থীদের ভোটের শতকরা হিসাবের গরমিলসহ বিভিন্ন ত্রুটির কারণে ৩২ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি ) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে, বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুজিবুর রহমান শামীম, জাতীয় পার্টির প্রার্থী স,ম গোলাম সরোয়ার এবং স্বতন্ত্র প্রার্থী এস,এম মুশফিকুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে এলডিপির প্রার্থী মো. হাসান ইমাম এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী খাইরুজ্জামান শিপনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

বাগেরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী প্রার্থীদের দাখিল করা কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। ঋণখেলাপি থাকা ও ভোটের শতকরা হিসাবের গরমিলসহ প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। আগামী ৫ জানুয়ারী থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এসব প্রার্থীরা নির্বাচন কমিশন বরাবর আপিল করার সুযোগ পাবেন বলে জানান এ কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০