Ibrahim Atiullah Anik
৪ ডিসেম্বর ২০২৫, ৬:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচার দোকান, ১০ লক্ষ টাকার ক্ষতি

বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচার দোকান, ১০ লক্ষ টাকার ক্ষতি

বাগেরহাটে গভীর রাতে অগ্নিকান্ডে একটি ফার্নিচারের দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর।

বুধবার (৪ ডিসেম্বর) ভোররাতে বাগেরহাট শহরের এলজিইডির মোড় এলাকায় আব্দুল কাইয়ুমের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতক্ষণে দোকানের মালামাল ও মেশিনপত্র পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী মো. রানা বলেন, দোকানের বিপরীতে আমার বাড়ি। ভোররাতে হঠাৎ চিৎকার চেচামেচিতে আমার ঘুম ভেঙ্গে যায়, উঠে দেখি দোকান জ্বলছে। আমরা চেষ্টা করেও কিছুই করতে পারিনি। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্যবসায়ী আবদুল কাইয়ুম বলেন, দোকানে নয়টি মেশিন ছিল, চারকুলার মেশিন, ড্রি মেশিন, কুল মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম। সঙ্গে দুটি খাট ও পাঁচটি দরজা এই সপ্তাহেই ডেলিভারি দেওয়ার কথা ছিল। সবকিছু প্রস্তুত ছিল। কিন্তু আগুন সব শেষ করে দিল। প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমার পরিবার পাঁচ সদস্যের এই দোকান দিয়েই সংসার চলত। এখন আমি সম্পূর্ণ পথে বসেছি।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শেখ মামুনুর রশিদ বলেন, ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। একটি ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে ৯ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হতে পারে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০