Ibrahim Atiullah Anik
১১ ডিসেম্বর ২০২৫, ৮:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে উপকুলীয় সংকট দূর করতে রাজনৈতিক নেতাদের নাগরিক সংলাপ

বাগেরহাটে উপকুলীয় সংকট দুর করতে রাজনৈতিক নেতাদের নাগরিক সংলাপ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলের মানুষের সংকট নিরসনের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তির লক্ষ্যে একটি নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১১ ডিসেঃ) দুপুরে শহরতলীর দশানী মোড়ে একটি হোটেলে জলবায়ু অধিপরামর্শ ফোরামের উদ্যোগে ও বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগীতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়।

সেচ্ছাসেবী নেত্রী , ফোরামের সভাপতি শাহিদা আক্তারের সভাপতিত্বে, বক্তব্য রাখেন, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, মো. আসাদুজজামান শেখ। এছাড়া রাজনৈতিক নেতাদের মধ্যে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি, শেখ মো. ইউনুস আলী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), সমন্বয়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশ,এর জেলা সহ সভাপতি ফারুখ হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আহব্বায়ক এস এম সাদ্দাম, গণ অধিকার পরিষদ, বাগেরহাট জেলার সভাপতি খায়রুল বাসার, বাগেরহাট প্রেসক্লাব এর সভাপতি মো. কামরুজ্জামান, সাংবাদিক সৈয়দ শওকত হোসেন,চ্যানেল২৪ এর বাগেরহাট জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। ।

এসময় নাগরিক সংলাপে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপকূলের মানুষের দীর্ঘদিনের জলবায়ু সংকটকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভবিষ্যৎ নির্বাচনী ইশতেহারে তাদের দাবিগুলো অন্তর্ভুক্ত করা এবং বাস্তবসম্মত ও জরুরি সমাধানের জন্য বাস্তবধর্মী প্রকল্প বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় বিভিন্ন দলের রাজনৈতিক নের্তৃবৃন্দদের প্রতি উপকুলীয় এলাকার গনমানুষের চাহিদা তুলে ধরা হয়। এগুলো হল,আগামী নির্বাচনের ইশতেহারে ‘জলবায়ু অভিযোজন ও উপকূলীয় সুরক্ষা” কে আলাদা অধ্যায় হিসেবে অন্তর্ভুক্ত করা।আলাদা মন্ত্রনালয় এর মাধ্যমে সমন্বয় করতে “উপকূল উন্নয়ন বোর্ড গঠন ।

সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা ও পটুয়াখালী জেলা সহ উপকূলীয় অঞ্চলকে জলবায়ু ঝুঁকিপূর্ণ বা দুর্যোগ ঝুঁকিপূর্ন এলাকা ঘোষনা । উপকূলীয় অঞ্চলকে রক্ষার জন্য বিশেষ পরিকল্পনা প্রণয় এবং বাজেটে বিশেষ বরাদ্ধ । জলবায়ু ঝুঁকি, দারিদ্র্য ও বিপদাপন্নতার মাত্রা বিবেচনায় নিয়ে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার অধীনে উপকূল সংশ্লিষ্ট উপজেলাগুলিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি,বিশেষ করে নগদ ও খাদ্য সহায়তা কর্মসূচি আওতা ও পরিধি বাড়ানোর জন্য মতামত দেওয়া হয়।উপকূলীয় এলাকায় ক্লাস্টার ভিত্তিক বসবাসের পরিকল্পনা তৈরী করা।

সেটেলমেন্ট এলাকা বাদ দিয়ে বাকী জায়গায় জোয়ার-ভাটার পানি উঠা-নামা করতে পারে এ ব্যপারে বাস্তবমুখী ব্যবস্থা গ্রহণ উপকূলীয় এলাকায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের আদলে “একটি বাড়ি, একটি সেল্টার “কার্যক্রম । জলাবদ্ধতা নিরসনে টেকসই ড্রেনেজ পরিকল্পনা ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া। উপকূলীয় এলাকায় জলাবদ্ধতা নিরসনের জন্য ভরাট হয়ে যাওয়া নদী ও খালগুলো ড্রেজিং এর ব্যবস্থা করে নদী ও উপকুলের পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ করার প্রস্তাব গ্রহণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০