১৭ জুন ২০২০, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাদ্যসামগ্রি প্রদান

সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট : “গর্ভবতী মায়েদের ঘরে পুষ্টিকর খাবার, ভবিষ্যতের কাছে বর্তমানের অঙ্গিকার” এই স্লোগান সামনে রেখে বাগেরহাট-২ (সদর ও কচুয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে প্রায় ২ হাজার গর্ভবতী (সন্তান সম্ভাবা) মায়েদের পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের বিভিন্ন এলাকার মায়েদের হাতে এই পুষ্টি সামগ্রী তুলে দেওয়া হয়। 

এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, পৌর কাউন্সিলর আব্দুল বাকি তালুকদার, সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সচিব এ্যাড. চয়ন, এইচএম শাহিন মিয়া, বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশানসহ দলীয় নেতাকর্মীরা ।

মায়েদের জন্য এক মাসের পুষ্টিকর খাবারের মধ্যে রয়েছে ২ ডজন ডিম, কালোজিরা, মাদার হরলিক্স, গুড়ো দুধ, ডাল ও আলু। এদিকে করোনা পরিস্থিতিতে পুষ্টিকর খাদ্য সামগ্রী পেয়ে খুশি গর্ভবর্তী মা। বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন বলেন, প্রত্যেক (সন্তান সম্ভাবা) গর্ভবতী মায়েদের পুষ্টির কথা চিন্তা করে তাদের সুস্বাস্থ্য ও সুরক্ষার জন্য পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।

এজন্য বাগেরহাটবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।করোনা ভাইরাসের প্রভাব শুরু হওয়া থেকেই বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য নানা উদ্যোগ গ্রহন করেছেন। অসহায় কর্মহীন মানুষের বাড়িতে খাবার পৌছে দেওয়া, ভ্রাম্যমান মেডিকেল টিমের মাধ্যমে বাড়ি বাড়ি চিকিৎসা সেবা দেওয়াসহ নানা উদ্যোগ নিয়েছে।  

সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সচিব এইচএম শাহিন মিয়া বলেন, ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে বাগেরহাট সদর উপজেলায় ১১৭৯ জন এবং কচুয়া উপজেলায় ৫২৫ জন গর্ববতী মায়েকে পুষ্টি সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রত্যেক গর্ববতী মাকে আমরা একমাসের পুষ্টি সামগ্রী বিতরণ করেছি। 
 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০