Ibrahim Atiullah Anik
৪ জানুয়ারী ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ধানের শীষকে বিজয়ী করতে মৎসজীবী দলের মতবিনিময়

বাগেরহাটে ধানের শীষকে বিজয়ী করতে মৎসজীবী দলের মতবিনিময়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট সদর ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহম্মদ জাকির হোসেনের সাথে জেলা মৎসজীবী দলের
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুৃয়ারি) সকালে জলা মৎসজিবি দলের আয়োজনে ব্যারিস্টার শেখ মোহম্মদ জাকির হোসেনের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভাকে ঘিরে সকাল থেকে সদর রোডে মিছিল নিয়ে জড়ো হন জেলা মৎসজিবি দলের নেতাকর্মীরা। এসময় তারা উল্লাসের সাথে সাথে নানা স্লোগান দেন।
ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে বাগেরহাটে ঐক্যবদ্ধ হয়েছেন জেলা মৎসজিবি দলের নেতা কর্মীরা।

সভায় জেলা মৎসজিবি দলের নেতাকর্মীরা বলেন, বাগেরহাটে বিএনপির একাধিক প্রার্থী থাকলেও দলের নির্দেশে দল থেকে যাকে মনোনয়ন দেয়া হয়েছে, তার
পক্ষেই তারা কাজ করবেন। দল যাকে মনোনয়ন দিয়েছে তার সাথে থেকে ধানের শীষের বিজয় অর্জনে অঙ্গীকার ব্যক্ত করেন তারা। দলের মধ্যে কারো কোন বিভেদ নাই।
সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শিষকে বিপুল ভোটে জয়ী করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।

সভায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শেখ মোহম্মদ জাকির হোসেন বলেন, দেশের মানুষ ১৬ বছর ভোট দিতে পারেনি। মানুষ মুখিয়ে আছে ভোট দেয়ার
জন্য। তিনি বলেন, বিএনপিকে জেতাতে এখন সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাগেরহাট জেলা মৎসজিবিদলের সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদের
সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক আহবায়ক এসকেন্দার হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক
সম্পাদক মো. কামরুজ্জামান শিমুল, মো. মহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিক দল, মহিলাদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০