Online Desk
২৯ জানুয়ারী ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে জনসভা

বাগেরহাটে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে জনসভা

বাগেরহাট প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (সদর- কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বাগেরহাট সদর উপজেলার ১নং কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বাগেরহাট খুলনা মহাসড়কের মেঘনিতলা বাজারে উক্ত জনসভা অনুষ্ঠিত হয়। কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলোম মোল্লা সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাগেরহাট-২ (সদর- কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে হলে অবশ্যই সকলকে ঐক্যবধ্য ভাবে ধানের শীষকে
বিজয়ী করতে হবে। আজ আমরা অধিকার আদায়ে রাজপথে নেমেছি। কোনো ভয়ভীতি দেখিয়ে বা ষড়যন্ত্র করে ধর্মের নামে প্রতারণা করে ধানের শীষের গণজোয়ার আটকানো যাবে না।

জনগণের অধিকার ফিরিয়ে দিতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। আসন্ন নির্বাচনে জনগণই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসবে। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজ্জাফ্ফর রহমান আলম , জেলা বিএনপির সদস্য খাঁন মনিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, জেলা
মহিলাদলের সভানেত্রী শাহিদা আক্তার।

এ সময় অত্র ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি ও উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহালুর মালঞ্চা ইউনিয়নে ধানের শীষ মার্কার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

নির্বাচনী প্রচারণায় ভোলায় আসছেন চরমোনাই পীর, উন্নয়ন প্রতিশ্রুতির বার্তা ইসলামী আন্দোলনের

সাভারে আমান উল্লাহ আমানে পক্ষে ভোট চাইলেন আইনজীবিরা

অর্ধশতাব্দীর পুরনো শ্রীপুর সরকারি কলেজে চালু নেই ছাত্রাবাস

ভোলায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ দুই দুর্ধর্ষ ডাকাত আটক

‘ভারতের দাদাগিরি বাংলাদেশে আর হতে দেবো না’ মাওলানা মো. শাহজাহান

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

১০

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

১১

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

১২

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

১৩

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

১৪

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

১৫

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

১৬

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

১৭

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

১৮

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

১৯

ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা

২০