Ibrahim Atiullah Anik
১৭ ডিসেম্বর ২০২৫, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

বাগেরহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

সারা দেশেরমত বাগেরহাটেও যথাযথ মর্যাদা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে তোপধ্বনীর মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়।

এর পরেই জেলা প্রশাসনের পক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্বে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। জেলা পুলিশের পক্ষ থেকে পুস্প স্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী।

পুলিশ সুপারের পরে একে একে বিচার বিভাগ,মুক্তিযোদ্ধা সংসদ, বাগেরহাট প্রেসক্লাব, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ ,সরকারি মহিলা কলেজ, সরকারি পিসি কলেজ, সড়ক বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি, ইসলামী ব্যাংক, অগ্রনী ব্যাংকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ পুস্প স্তবক অর্পণ করা হয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে।

সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এমএ সালাম, যুগ্ন আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, খাদেম নেয়ামুল নাসির আলাপ, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা ব্যারিষ্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন, খান মনিরুল ইসলাম, শাহেদ আলী রবিসহ নেতাকর্মীরা। বিএনপির পরেই যুবদল, মহিলা দল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ করে। বেলা বাড়ার সাথে সাথে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে শহীদমুক্তিযোদ্ধা স্তম্বে।

পরে সকাল সাড়ে ৮টায় বাগেরহাট জেলা স্টেডিয়ামে জাতীয় পাতাকা উত্তোলন এবং বাগেরহাটবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। এসময় পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শনী করা হয় জেলা স্টেডিয়ামে। কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শনীতে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

এদিকে বিজয় দিবস উপলক্ষে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বিজয় মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন ও বিসিক শিল্প নগরী। সন্ধ্যায় আলোচনা সভা  ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ

চিলাহাটিতে আহলুস সুফফা ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বান্দরবান আসন হতে জামায়াতের মনোনয়ন প্রত্যাহার

সাভারে জুয়ারী সহ ৩ চাঁদাবাজ আটক

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাঁশখালী সংসদীয় আসনে জোট সমঝোতায় দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর: প্রতিবাদে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

বাগেরহাটে ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে খেলাফত মজলিস প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

১০

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী লরি আবারো কেড়ে নিলো প্রাণ: বয়লার বিস্ফোরণে আহত ৮জন

১১

গণভোটেও দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে: পররাষ্ট্র উপদেষ্টা

১২

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া

১৩

কাজিপুরে কৃষি জমির টপ-সয়েল কাটায় জরিমানা

১৪

পিআরএফ নতুন কমিটি: কাওছার সভাপতি, ইউসুফ সাধারণ সম্পাদক, উমর ফারুক সাংগঠনিক সম্পাদক

১৫

ধুনটে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

১৬

গোপালগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১৭

মানুষের কল্যাণে রাজনীতি করি : তারেক রহমান

১৮

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত

১৯

রিলিজ হলো র‌্যাপার নোমানের “পরিবর্তন চাই”

২০