Ibrahim Atiullah Anik
১০ ডিসেম্বর ২০২৫, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ‘প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার এবং আমাদের করণীয়’ বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

বাগেরহাটে ‘প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার এবং আমাদের করণীয়’ বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

বাগেরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও আমাদের করণীয়” শীর্ষক গণশুনানি অনুষ্ঠিত হয়।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার হলরুমে উদয়ন বাংলাদেশ ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এর আয়োজনে । প্রকল্পটিতে অর্থায়ন করেছে এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) । উদয়ন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ইসরাত জাহান এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার আতিয়া খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মোর্শেদ, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম,  উপ-সহকারী প্রকৌশলী, মো. জাহিদুল ইসলাম , এসময উপস্থিত ছিলেন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা জয়দেব কুমার হুই ,উপজেলা নাগরিক কমিটির ,সাধারণ সম্পাদক নাদিরা আকরাম, বাগেরহাট প্রেস ক্লাবের সহ-সভাপতি এস এম রাজ ,সাংবাদিক সৈয়দ শওকত হোসেন,আজাদুল হক। 

অনুষ্ঠানের স্বাগত বক্তৃতা করেন  উদয়ন বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ আসাদ, প্রতিবেদন উপস্থাপনা করেন ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি কোহিনূর বেগম, প্রাপ্ত ফলাফল- ভাতাভোগী ১৫৭ জনের মধ্যে ভাতার টাকা ওষুধ ক্রয় তথা নিজের স্বাস্থ্যসেবায় ব্যয় করেন ৭৩ জন। অন্যদিকে খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে ভাতার টাকা ব্যবহার করেন ৪৯ জন। উভয় প্রয়োজনে ভাতার টাকা ব্যবহার করেন ৩৫ জন। অর্থাৎ ভাতাভোগীদের দুটি মৌলিক চাহিদা পূরণে ভাতার টাকার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে দেখা যায়। মোট জরিপকৃত ২৭১ জনের মধ্যে ৭২ জন বলেছেন ভাতা প্রদান প্রক্রিয়ায় দুর্নীতি/অনিয়ম হয়। ৯৫ জন বলেছেন হয় না। ১০৪ কোন মতামত প্রকাশ করেনি।

গণশুনানিতে সুপারিশ করা হয়- জরিপকৃতদের সাথে কথা বলে জানা গেছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ে তাদের কাছে তথ্য ঘাটতি রয়েছে। অন লাইন আবেদন ফর্ম পূরণে যেসব তথ্য উপাত্ত সংযুক্ত করা দরকার অধিকাংশরাই তা জানেন না। আবেদনের সময় সীমা সম্পর্কেও অনেকে জানেন না। ফলে অনেকেই আগ্রহ থাকা সত্ত্বেও যথা সময়ে আবেদন করতে পারেন না। তাই আবেদনের সময়সীমা বৃদ্ধিসহ প্রতিটা ওয়ার্ডে বেশী করে মাইকিং করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০