
বাগেরহাট জেলার মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ইউরোপিaয়ন ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাস্তবায়নাধীন পি পি ইপিপি-ই ই উ প্রকল্পের আওতায় নবলোকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সকালে উক্ত চক্ষু ক্যাম্পে ১১৩ জন রোগীকে বিনামূল্যে চক্ষু রোগের চিকিৎসা প্রদান করা হয় এবং ১২ জন ছানি রোগী বাছাই করা হয় সহ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। মিঠাখালি ইউনিয়ন পরিষদে চক্ষু ক্যাম্পটি আয়োজন করা হয়।চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের ডাঃ নাশির মাহমুদ। দৃষ্টিদান চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে চক্ষু ক্যাম্পটি পরিচালিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মো: মোস্তাফিজুর রহমান (কর্মসূচি সমন্বয়কারী) পিপিইপিপি-ইইউ প্রকল্প, মো. সৈকত হোসেন (টেকনিক্যাল অফিসার নিউট্রিশন), মো. আব্দুল খালেক (শাখা ব্যবস্থাপক),রহিমা (এটিও-নিউট্রিশন) প্রমুখ।