
সারাদেশের মত বাগেরহাটেও যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় শহরের বধ্যভমিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন পুস্পস্তবক অর্পণ করেন। পরে জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিদুর রহমান পুলিশ কর্মকর্তাদের নিয়ে পুস্পস্তবক অর্পন করেন।
এর পরেই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণের গার্ড অব অনার ও এক মিনিট নিরবতা পালন করা হয়। এর পরেই জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জেলা আইনজীবি সমিতি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এল,জি,ইডি, সড়ক বিভাগ, জেলা যুব দল, জেলা মহিলা দল, জেলা ছাত্রদল, সরকারি উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়েছে।
পুস্পস্তবক অর্পণ শেষে শহররক্ষা বাধ সংলগ্ন বধ্যভূমি চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক ডা. মোঃ ফখরুল ইসলামের এসময় আরও বক্তব্য দেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আকবর আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিদুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান প্রমুখ।