Bhorer Darpan
৭ অক্টোবর ২০২৫, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে সাংবাদিক হায়াত হত্যায় জড়িত দুই আসামি গ্রেপ্তার

বাগেরহাটে সাংবাদিক হায়াত হত্যায় জড়িত দুই আসামি গ্রেপ্তার

বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিনকে হত্যার সঙ্গে জড়িত দুই আসামিকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ।

রবিবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর আশুলিয়া পল্লী বিদ্যুৎ এলাকার নিউ গোল্ডেন সিটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (৬ অক্টোবর) বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মো. ওমর ফারুক ওরফে ইমন হাওলাদার (২৫) এবং মো. আশিকুল ইসলাম ওরফে আশিক (২৫)। তারা দুজনই বাগেরহাট সদর উপজেলার গোপালকাটি গ্রামের বাসিন্দা।

ডিবি পুলিশের এসআই স্নেহাশিস দাশ বলেন, মাননীয় পুলিশ সুপারের নির্দেশনায় গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল প্রযুক্তিগত সহায়তা ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে সক্ষম হই। পরে ঢাকার আশুলিয়া এলাকায় অবস্থানরত দুই আসামিকে গ্রেপ্তার করি। জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে।”

তিনি আরও বলেন, “আসামিরা প্রাথমিকভাবে জানিয়েছে যে, সাংবাদিক হায়াত উদ্দিনের ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। পরে পূর্বপরিকল্পিতভাবে তারা হায়াত উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। ঘটনার দিন গ্রেপ্তার হওয়া আসামি দুজনসহ তাদের সহযোগীরা ধারালো চাপাতি, রামদা, ছুরি, লোহার রড ও হাতুড়ি নিয়ে মোটরসাইকেলে করে গিয়ে সাংবাদিক হায়াত উদ্দিনের ওপর হামলা চালায়। এতে তার মাথা, ঘাড়, পাঁজর, পেট ও পায়ে গুরুতর জখম হয়। পরে গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ

চিলাহাটিতে আহলুস সুফফা ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বান্দরবান আসন হতে জামায়াতের মনোনয়ন প্রত্যাহার

সাভারে জুয়ারী সহ ৩ চাঁদাবাজ আটক

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাঁশখালী সংসদীয় আসনে জোট সমঝোতায় দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর: প্রতিবাদে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

বাগেরহাটে ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে খেলাফত মজলিস প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

১০

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী লরি আবারো কেড়ে নিলো প্রাণ: বয়লার বিস্ফোরণে আহত ৮জন

১১

গণভোটেও দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে: পররাষ্ট্র উপদেষ্টা

১২

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া

১৩

কাজিপুরে কৃষি জমির টপ-সয়েল কাটায় জরিমানা

১৪

পিআরএফ নতুন কমিটি: কাওছার সভাপতি, ইউসুফ সাধারণ সম্পাদক, উমর ফারুক সাংগঠনিক সম্পাদক

১৫

ধুনটে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

১৬

গোপালগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১৭

মানুষের কল্যাণে রাজনীতি করি : তারেক রহমান

১৮

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত

১৯

রিলিজ হলো র‌্যাপার নোমানের “পরিবর্তন চাই”

২০