Online Desk
১৮ জানুয়ারী ২০২৬, ৯:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ আনোয়ার হোসেন (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রবিবার (১৮ জানুয়ারি) রাতে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্টান্ডে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্যাসী করে গাজাসহ এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা এলাকার আব্দুল হাকিমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্যাসী করা হয়। ওই বাসের বাঙ্কার থেকে একটি কালো ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগে ১১ কেজি গাজা ছিল। আনোয়ার হোসেন নামের ওই মাদক ব্যবসায়ী কচুয়ার এক মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহের জন্য ঢাকা থেকে এই গাজা বহন করছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক এই মাদক ব্যবসায়ীকে বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, মূলত কুমিল্লা-ব্রাক্ষ্মনবাড়িয়া সীমান্ত থেকে গাজা সংগ্রহ করে একটি চক্র ঢাকায় মজুত করে রাখে। পরবর্তীতে সুযোগ অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে তারা সরবরাহ করে। এই মাদক ব্যবসায়ী এই চক্রের সদস্য। তার সাথে অন্য যারা জড়িত আছে, তদন্তপূর্বক তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

১০

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

১১

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

১২

ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা

১৩

সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

১৪

এমিরেটসের উদ্যোগে অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেইনসে বিশ্বের প্রথম ‘রিটজ-কার্লটন লজ’

১৫

সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই নিরাপত্তার বার্তা : ইসলামী ফ্রন্ট মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ

১৬

বাগেরহাটে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি

১৭

নাশকতার আশঙ্কায় বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ১

১৮

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের পুলিশ সদস্যদের বিচার দাবি

১৯

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে যুক্তরাজ্য

২০