Online Desk
২৫ জানুয়ারী ২০২৬, ৬:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাট জেলা তাঁতীদল নেতার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাট জেলা তাঁতীদল নেতার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলা তাঁতীদলের সদস্য সচিব শেখ মো. জিল্লুর রহমানের স্মরণে স্মরণসভা ও তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বাগেরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে জেলা তাতীদলের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড তাঁতীদলের সহ-সভাপতি শেখ মো. জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো. জাকির হোসেন ।

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক শেখ আলম, সরদার, বাকি বিল্লাহ, শাহ-আলম ফরাজি, আলী হোসেন, বাগেরহাট সদর তাঁতীদলের আহ্বায়ক শেখ লিটন, মোড়েলগঞ্জ উপজেলা তাঁতীদলের সভাপতি মো. দুলাল শেখ, রামপাল উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক হোসেন আলী, ফকিরহাট উপজেলা তাঁতীদলের সভাপতি মো. কামরুল হাসান, শরণখোলা উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা স্মরণসভায় প্রয়াত শেখ মো. জিল্লুর রহমানের কর্মময় জীবনের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তিনি একজন নিষ্ঠাবান ও ত্যাগী সংগঠক ছিলেন। দলীয় আন্দোলন-সংগ্রামে তাঁর অবদান নেতাকর্মীরা আজীবন স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দল যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলে বক্তারা উল্লেখ করেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন আস-সিজদা জামে মসজিদের খতিব মাওলানা হোসাইন আহমেদ। তিনি প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ধারণের তৌফিক কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা প্রয়াত নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১০

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১১

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১২

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১৩

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১৪

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

১৫

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

১৬

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

১৭

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১৮

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১৯

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

২০