Ibrahim Atiullah Anik
৩০ ডিসেম্বর ২০২৫, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাট–রামপালে পানি সংকট ও খাল দখলে কৃষি বিপর্যস্ত

বাগেরহাট–রামপালে পানিসংকট ও খাল দখলে কৃষি বিপর্যস্ত

বাগেরহাট ও রামপাল উপজেলায় তীব্র পানিসংকট, লবণাক্ততা বৃদ্ধি এবং সরকারি খাল ও খাস পুকুর দখলের ফলে কৃষি, পরিবেশ ও জনজীবন মারাত্মক হুমকির মুখে
পড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে অবিলম্বে সরকারি খাল ও খাস পুকুর অবমুক্ত করার দাবিতে বাগেরহাট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের আয়োজনে এ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় আরও বলা হয়, বাগেরহাট জেলা একটি
প্রাচীন ও ঐতিহ্যবাহী জনপদ। প্রায় ১৪০০ শতকে হজরত খানজাহান আলী (রঃ) এই অঞ্চলে কৃষি ও জনজীবনের উন্নয়নে অসংখ্য খাল, দীঘি ও জলাধার খনন
করেছিলেন। এসব জলব্যবস্থা একসময় কৃষি উৎপাদন ও সুপেয় পানির প্রধান উৎস ছিল। তবে বর্তমানে দখল, দূষণ ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে অধিকাংশ
খাল ও পুকুর অস্তিত্ব সংকটে পড়েছে। বাগেরহাট উপকূলীয় জেলা হওয়ায় বাগেরহাট ও রামপালে লবণাক্ততার মাত্রা দিন দিন বাড়ছে। সরকারি খাল ও পুকুর দখলের ফলে নদী ও ভূগর্ভস্থ পানিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, সৃষ্টি হচ্ছে পানির তীব্র সংকট। এর ফলে বিস্তীর্ণ কৃষিজমি অনাবাদী হয়ে পড়ছে।
শুধু রামপাল উপজেলাতেই প্রায় ২৭ হাজার ৬৪৪ হেক্টর জমি বর্তমানে অনাবাদী।

সংবাদ সম্মেলনে উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, বাগেরহাট জেলায় মোট আবাদযোগ্য জমির পরিমাণ ১ লাখ ২২ হাজার ২৩১ হেক্টর। এর মধ্যে আবাদ হচ্ছে ১
লাখ ৪ হাজার ৪৭৩ হেক্টর জমিতে। পতিত জমির পরিমাণ ৮ হাজার ৭০৭ হেক্টর এবং সারা বছর পানির নিচে থাকে প্রায় ১৫ হাজার ৫৯২ হেক্টর জমি।

সংবাদ সম্মেলনে আরও জানান হয়, বাগেরহাট সদর উপজেলার মাদারতলা, খুনতাকাটা, শশিখালী, গোদাড়ার খালসহ বহু গুরুত্বপূর্ণ খাল দখল হয়ে যাওয়ায়
জলাবদ্ধতা ও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। একইভাবে সরকারি পুকুর লিজ দিয়ে মাছ চাষ করায় সাধারণ মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে অবৈধ দখল উচ্ছেদ, খাল ও নদী পুনঃখনন, টেকসই সেচব্যবস্থা গড়ে তোলা এবং লবণাক্ততা-সহনশীল ফসল চাষের উদ্যোগ নেওয়ার
দাবি জানানো হয়। বক্তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সরকারি খাল ও খাস পুকুর অবমুক্ত করা গেলে এই অঞ্চলকে আবারও চাষযোগ্য ও সবুজ করে তোলা
সম্ভব।

এ বিষয়ে জানতে চাইলে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, সরকারী পুকুর ও খাস পুকুর রাষ্ট্রের সম্পদ । এই সম্পদ রক্ষা করা আমাদের
প্রধান দায়িত্ব। আমি উতোমধ্যে জানতে পেরেছি কিছু অসাধু ব্যাক্তিরা এই খাল ও পুকুর দখল করে মাছ চাষ করছে। আমি এগুলো খুব দ্রুত সময়ের মধ্যে দখলমুক্ত
করব আর খাস পুকুগেুলো দখলমুক্ত করে নতুন প্রকল্প নিয়ে সংস্কার করে সুপেয় পানি নিশ্চিত করবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০