bhorerdarpan
২ এপ্রিল ২০২০, ১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাজার যখন বাড়ন্ত, তৈরি করুন পুষ্টিকর সবজি-খিচুড়ি

ছুটির শুরুতেই অনেকেই ঘরের প্রয়োজনীয় বাজার করে রেখেছেন। তবে এতদিনে তা কমে এসেছে অনেক ঘরেই। সেভাবে বাইরেও যাওয়া হচ্ছে না করোনা সংক্রমণের ভয়ে।

 আবার পরিবারের সবার সুস্থতার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এমন খাবারই তৈরি করার চেষ্টা থাকে। এমন সময় সহজ সমাধান হতে পারে সবজি খিচুড়ি। এখানে অনেক ধরেনর উপাদান একসঙ্গে পাওয়া যায়। 

যেভাবে করবেন: 

উপকরণ
যেকোনো চাল-আধা কেজি, মসুর -মুগ ও ছোলার ডাল দেড় কাপ। আলু ১টি, গাজর- ২টি, পুঁইশাক (ইচ্ছা), পছন্দের আরও দু’তিনটি সবজি এক কাপ করে, পেঁয়াজ বাটা-২ টেবিল চামচ, রসুন বাটা-১ চা চামচ, আদা বাটা-১ চা চামচ, জিরা বাটা-১ টেবিল চামচ, কাঁচা মরিচ- ৭/৮টি, হলুদ-খুব সামান্য, দারুচিনি-মাঝারি আকারের ২/৩টি, এলাচ-৪/৫টি, ঘি-২ টেবিল চামচ, তেল-আধা কাপ, লবণ ও পানি-পরিমাণমতো।

প্রস্তুত প্রণালী

সবজিগুলো কিউব করে কেটে নিন, পুঁইশাকের পাতা ও ডাল সামান্য কেটে নিন। চাল ও ডাল ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে ফেলুন।

পাত্রে পানি গরম হতে দিন (চালের ডাবল)। অন্য পাত্রে সামান্য তেল গরম করে পুঁইশাক, সবজি এবং কাঁচা মরিচ সামান্য হলুদ ও সামান্য লবণ দিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন। এরপর এলাচ, দারুচিনি, বাটা মশলা ও পরিমাণমতো লবণ দিয়ে সামান্য ভেজে নিয়ে তাতে ধুয়ে রাখা চাল ও ডাল দিয়ে ভালো করে ভেজে নিন। মাঝারি আঁচে ৫ থেকে ৭ মিনিট চাল ভাজতে হবে। দরকার হলে আঁচ কমিয়ে নিন। চালের মধ্যে আগে ভেজে রাখা সবজি দিয়ে আরও এক মিনিট ভালো করে নাড়ুন।

এবারে গরম পানি দিয়ে মাঝারি আঁচে রান্না করতে থাকুন। চুলা থেকে নামানোর ১০ মিনিট আগে পাত্রে ঘি ছড়িয়ে দিন।

গরম গরম পরিবেশন করুন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০